রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

নেত্রকোণায় চাকুরির জন্য প্রতারককে দেওয়া হয় টাকা, প্রতারক গ্রেফতার শুনে যুবকের মৃত্যু

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 07-12-2022 05:37:30 pm

প্রতীকি ছবি

পুলিশে চাকুরী পাইয়ে দেওয়ার কথা বলে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর ঢাকায় ডিবি পুলিশের হাতে প্রতারক রবিউল্লাহ ওরফে মোতালিব শিচতি প্রোপ্তারের খবর শুনে হৃদরোগে (স্টোক) আক্রান্ত হয়ে কলেজছাত্র খাদেমুল ইসলামের মৃত্যু হয়েছে।


খাদেমুল নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের মো. কাসেম ভূইয়ার ছেলে।


এ ব্যাপারে কাসেম ভূইয়া গতকাল নেত্রকোনা পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন।


অভিযোগে জানা গেছে, নেত্রকোণা সদর উপজেলার আবদুল্লাহপুর গ্রামের দরিদ্র কৃষক মো. কাসেম ভূইয়া কষ্ট করে ছেলে খাদেমুল ইসলামকে লেখাপড়া করাচ্ছিলেন। এ বছর সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। সম্প্রতি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দশশ্রী গ্রামের রবিউল্লাহ ওরফে মোতালিব শিচতি শ্রম মন্ত্রনালয় অথবা পুলিশে চাকুরি পায়ে দেওয়ার কথা বলে ৬ লাখ টাকা চান। তাকে সহায়তা করেন নেত্রকোনা সদর উপজেলার কসবা গ্রামের মো. নূরুল ইসলাম ও তার স্ত্রী নাসিমা আক্তার। রবিউল্লাহর ভগ্নিপতি নূরুল ইসলাম।


ছেলের চাকুরির আশায় কৃষক কাসেম ভূইয়া সহায় সম্পদ বিক্রি করে তিন লাখ টাকা জোগার করে রবিউল্লাহ ওরফে মোতালিব শিচতির বোন ও ভগ্নিপতির কাছে দেন। বাকী টাকা চাকুরি হওয়ার পর দেওয়া হবে বলে কথা হয়। কিছুদিন আগে রবিউল্লাহ প্রতারণা করতে গিয়ে ঢাকায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়।


এ খবর শুনে খাদেমুল ইসলাম স্ট্রোক করে মারা যান। পরে তার পরিবারের লোকজন টাকা ফেরৎ চাইলে রবিউল্লাহর লোকজন নানা টালবাহানা শুরু করে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ হয়।


গতকাল মঙ্গলবার এ ব্যাপারে নেত্রকোনা পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোহগ তরেন কাসেম ভূইয়া।


নেত্রকোণার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। রবিউল্লাহ ঢাকায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।


আরও খবর