নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

সোনাইমুড়ীতে চেকপোস্টে৩০ হাজার ইয়াবা -আইসসহ মাদক কারবারি আটক


আবু বকর ছিদ্দিক সোনাইমুড়ী নোয়াখালী থেকেঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও আইস ক্রিস্টাল মেথ সহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। এ সময় ৩০ হাজার ১৭০ পিস ইয়াবা ও ৩ গ্রাম আইস ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।  

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১। এর আগে গতকাল মঙ্গলবার 

ভোর রাতে উপজেলার সোনাইমুড়ী-চাঁদপুর আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে এই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।   

গ্রেফতারকৃত মো. দুলাল হোসেন (৪৭) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন লক্ষ্মীপুর এলাকার সেফাত উল্লার ছেলে।

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল  মঙ্গলবার ভোর রাতে উপজেলার সোনাইমুড়ী-চাঁদপুর আঞ্চলিক সড়কের চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালায় র‍্যাব। র‍্যাবের চেকপোস্ট দেখতে পেয়ে গাড়ি থেকে মাদক কারবারি দুলাল নেমে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা মাদক কারবারি দুলাল হোসেন কে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ৩০ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩  গ্রাম আইস ক্রিস্টাল মেথ মাদক উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা  ট্যাবলেট ও আইস ক্রিস্টাল মেথ কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে চাঁদপুর নিয়ে যাচ্ছিল। সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন অভিনব পন্হায় পরিবহন করে এনে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় সোনাইমড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Tag
আরও খবর