উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ভোলা জেলা পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-02-2025 12:06:34 pm

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এর মাধ্যমে ভোলা জেলা পুলিশ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে।

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভোলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার, ভোলা পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

রাত ১২ টা ১ মিনিটে প্রথমে জেলা প্রশাসক ভোলা এবং এর পরপরই ভোলা জেলা পুলিশ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি.....' বাজানো হয়।

পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং সেখানে নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এ্যান্ড অপস্), ভোলা (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, আর আই পুলিশ লাইন্স ভোলাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

Tag
আরও খবর