জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মাইগ্রেনের ব্যথা হলে খাওয়া ঠিক নয় যেসব খাবার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-02-2025 07:54:16 am

অনেকেরই মাইগ্রেনের সমস্যা আছে। একমাত্র ভুক্তভোগীরাই জানে এ ব্যথা কতটা মারাত্মক। অনেকের ক্ষেত্রে এই ব্যথা একবার শুরু হলে তিন দিনের আগে সারতেই চায় না।


মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিদের প্রায় সময় বমি বমি লাগে, নাকে গন্ধ পান না। এসময় তাদের খেতে কষ্ট হয়, ক্লান্ত লাগে, মেজাজ পরিবর্তন হবে। হাত, পায়ে ব্যথা হয়। আবার আলোর দিকে তাকাতেও তাদের সমস্যা হয়। 


» কোন কোন খাবার খাবেন না


পুরুষের তুলনায় নারীদের মধ্যে মাইগ্রেনে আক্রান্তের প্রবণতা বেশি। কারও যদি পারিবারিক ইতিহাসে দেখা যায়,মাইগ্রেনের সমস্যা ছিল, তাহলে সেই ব্যক্তিও মাইগ্রেনের সমস্যার শিকার হবেন। মাইগ্রেন হলে কিছু কিছু খাবার খাওয়া ঠিক নয়। তা না হলে মাথাব্যথায় ভুগতে হতে পারে। যেমন-


◾চা, কফি: মাইগ্রেনের সমস্যা থাকলে চা, কফি বেশি একদমই খাওয়া ঠিক নয়। এতে ক্যাফেইন থাকে। অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন খেলে আপনার মাইগ্রেনের ব্যথা বাড়তে থাকবে। তাই এ ব্যাপারে সতর্ক থাকুন। 


◾অ্যালকোহল: যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন কিংবা মাথা ব্যথার ঝুঁকি কমাতে চান, তারা ভুলেও অ্যালকোহল খাবেন না। এতে আপনার মাথা যন্ত্রণা বাড়তে থাকবে।


◾চকোলেট: চকোলেটে ক্যাফেইন এবং বিটা-ফেনাইলথাইলামাইন থাকে। এসব উপাদান আপনার মাইগ্রেনের ব্যথাকে বাড়িয়ে দিতে পারে। এ কারণে চকোলেট খেলে অল্প মাত্রায় খান। এটি খেলে আপনার রক্তে শর্করার মাত্রাও বাড়তে থাকবে।


◾পেঁয়াজ: অনেকের পেঁয়াজ খেলেও মাইগ্রেনের ব্যথা বাড়ে। পেঁয়াজে এমন কিছু যৌগ রয়েছে, যা মাথাব্যথার কারণ হতে পারে।


◾পিনাট বাটার: নিয়মিত চীনা বাদাম, মাখন কিংবা পিনাট বাটার খেলেও অনেক সময় মাথাব্যথা হতে পারে। এগুলো আবার অনেক সময় মাইগ্রেনের সমস্যাকে বাড়িয়ে দেয়। যদি আপনি মাইগ্রেনে আক্রান্ত থাকেন, তাহলে এই খাবারগুলি এড়িয়ে চলুন। তাছাড়াও মাইগ্রেনের রোগীদের চিকিৎসকের পরামর্শ মতন ওষুধ খাওয়া দরকার।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৯৫ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১১৬ দিন ১ ঘন্টা ৪২ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৫৭ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে