উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর

ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা কর্তৃক পরিবর্তন মানবতার স্কুল উদ্বোধন

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-02-2025 09:45:30 pm

ভোলায় পরিবর্তন মানবতার স্কুল উদ্বোধন করলো স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে বাপ্তা চর পোটকা গুচ্ছগ্রাম ৬নং ওয়ার্ডে পরিবর্তন মানবতার স্কুল নামক স্কুলটি উদ্বোধন করা হয়। 

বাপ্তা চর পোটকা গুচ্ছগ্রাম কলনীতে শিশুদের শিক্ষার আওতায় আনতে এই উদ্যোগ গ্রহন করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা।

পরিবর্তন মানবতার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলতাজের রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর চরপোটকা ১৩২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, গুচ্ছগ্রাম কলনীর সভাপতি কমান্ডার হারুন'সহ প্রমূখ।

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্যে অতিথিবৃন্দরা বলেন, শিক্ষা এমন একটি দক্ষতা, যা একজন মানুষকে কেবল জীবিকা অর্জন করতেই শেখায় না, জীবনকে কীভাবে বাঁচতে হয় তাও শেখায়। অর্থাৎ শিক্ষা শুধু জ্ঞান অর্জন নয়, এটি আত্ম-আবিষ্কার  বৃদ্ধির একটি যাত্রা। এটি আমাদের মনকে গঠন করে, আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং অন্তহীন সম্ভাবনা গুলিকে আনলক করার ক্ষমতা রাখে।

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সভাপতি নেওয়াজ শরীফ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকের শিশুরা আগামি দিনের ভবিষ্যৎ, এই শিশুরাই একদিন দেশ পরিচালনার দ্বায়িত্ব নিবে, প্রতিটি শিশুর মাঝেই সুপ্ত প্রতিবা লুকিয়ে থাকে আমরা সমাজের সচেতন মানুষরা যদি ইকটু সচেতন হয়ে এই অবহেলিত এবং শিক্ষা থেকে ঝরে পড়া শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করে তাদের সুপ্ত প্রতিবার বিকাশ ঘটাতে পারি তাহলে ভবিষ্যতে আমরা একটি মাদক, সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার আশা করতে পারি। শুধু দুই একটি সেচ্ছাসেবী সংগঠন দায়িত্ব নিলে হবে না তাদের পাশাপাশি সকল সচেতন মানুষকে সেচ্ছাসেবী সংগঠন গুলিকে সর্বাত্মক সহায়তা করার আশাব্যাক্ত করেন। উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক উপস্থিত থাকায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় পরিবর্তন মানবতার স্কুল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটি দায়িত্বরত সকল সদস্যবৃন্দগণ।

Tag
আরও খবর