জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জ উপজেলা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে জেলা বিএনপি'র উপদেষ্টা ও অষ্ট্রেলিয়া প্রবাসী কামাল হোসেনের আয়োজনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহানের যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সহ সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা,সিনিয়র যুগ্ন- সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক,সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম,কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক  সম্পাদক আ হ ম খোকন, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন প্রমুখ। 

বক্তারা বলেন,আমাদের নেতা কর্মীকে যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে জনগণের সেবায় কাজ করবে। এসময় বক্তারা,বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন।উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নজরুল ইসলাম,লেবু শেখ ও প্রদীপ কুমার ভৌমিকের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

আরও খবর