শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

লালপুরে ওয়াড বিএনপি নেতার আটকে ত্রিমোহনীতে বিএনপির সড়ক অবরোধ

নাটোরের লালপুরে ওয়াড বিএনপির এক নেতাকে সেনাবাহিনী আটক করায় প্রতিবাদে ত্রিমোহনীতে সড়ক অবরোধ করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা জানান, আটক নেতাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।


১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় লালপুর থানার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে লালপুর ত্রিমোহনীতে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। এর ফলে (লালপুর-গোপালপুর), (লালপুর-বাঘা) ও (লালপুর-ঈশ্বরদী) সড়কে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।


আটককৃতরা হলেন— অনিক (২৪), তার পিতা খোকন (৫০), যিনি ওয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক, এবং ফিরোজ (৩২)। তাদের পরিবারের অভিযোগ, রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী বাড়ি ঘিরে ফেলে, ঘরে ঢুকে তাদের ব্যাপক মারধর করে এবং তুলে নিয়ে যায়। খোকনের স্ত্রী রত্না বেগম বলেন, "আমার স্বামী ও দুই সন্তানকে নির্যাতন করে নিয়ে গেছে, আমরা তাদের মুক্তি চাই।"


এ বিষয়ে লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন রশীদ পাপ্পু বলেন, "আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে এবং মারধরও করেছে।"


এদিকে, লালপুর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান রাজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরও খবর



6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে