শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান  ভালবাসায় সিক্ত

ভোরের কাগজের বর্ষসেরা রিপোর্টার হিসেবে পুরস্কৃত হওয়ায় ভালবাসায় সিক্ত হয়েছেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মিষ্টিমুখ করিয়ে প্রশংসায় পঞ্চমুখ হন সংগঠন দুটির নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) নামে গণমাধ্যমকর্মীদের আরেকটি সংগঠন তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।



শুভেচ্ছা প্রদানকালে সূচনা বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সদস্য আমানুল্লাহ আমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাবের সহঃ সভাপতি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, সিনিয়র সদস্য মো. শরিফ উদ্দিন, সদস্য সাগর নোমানি, বিএমএসএস'র রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ভাষাসৈনিকপুত্র সাইদুর রহমান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। অসুস্থতার মধ্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সবশেষ নিজের কর্মস্থল থেকে পুরস্কৃত হয়েছেন। তারা বলেন, যোগ্যতার ভিত্তিতেই তার এমন অর্জন। সাইদুর রহমানই রাজশাহীর প্রকৃত সাংবাদিক। তার কাছ থেকে সাংবাদিকতা শেখা সম্ভব।

 এসময় সাইদুর রহমান বলেন, বাংলাদেশে ভোরের কাগজই সর্বপ্রথম বিনা পয়সায় খাটানো থেকে রক্ষা করেছে সাংবাদিকদের। প্রতিনিধি ও রিপোর্টারদের কাজের যথাযথ মূল্যায়ন করে জনপ্রিয় এ গণমাধ্যম। তারই অংশ হিসেবে আমাদের সম্মাননা দেয়া হয়। সবশেষ নিজের অর্জিত পুরস্কার রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের জন্য উৎসর্গ করে দেন সাইদুর রহমান। 

এদিন অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বোয়ালিয়া থানা কমিটির সদস্য সচিব সাজেদুর হক টিটু, সদস্য মো.  মাজেদুর, জুবায়ের আলম রাজন, হারুনর রশীদ, আরিফুল ইসলাম আরিফ, ফারজানা হক, সালাউদ্দিন আহমেদ সোহাগ, সাহিদ সনু রাহাত মাসুদ, আয়ুব,কাওসার আহমেদ ডন, মৌসুমী আক্তার, নাহিদ, হাফিজ, সোহেল রানা, জান্নাত, উম্মে নাজরিন, আরিফ ইসলাম ইয়াসমিন আরা হক, মো. সাইদ ইকবাল প্রমুখ।

এদিকে রাজ ৮টার দিকে রাজশাহী প্রেসক্লাব সভাপতিকে শুভচ্ছো জানান নগরীর তরুণ উদ্যোক্তা অভিলাষ দাস তমাল, তরুণ সাংবাদিক রাতুল সরকার, নাসরিন জাহান সানজিদাসহ আরও অনেকে।

Tag
আরও খবর