আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগাছা উপজেলা বিএনপি নির্বাচন!! কে, কোন পদে মনোনয়ন ফরম নিলেন

পীরগাছা উপজেলা বিএনপি নির্বাচন!! কে, কোন পদে মনোনয়ন ফরম নিলেন

রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পাঁচ পদে মনোনয়ন ফরম কিনেছেন ২১জন প্রার্থী। প্রার্থীরা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লিটন পারভেজ, সদস্য ফজলুর রহমান বাদল, মইন উদ্দিন ও রাজিব চৌধুরীর কাছ থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন।

এদিন সভাপতি পদে দুইজন মনোনয় ফরম ক্রয় করেন। তারা হলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফছার আলী ও বর্তমান আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা।

সিনিয়র সহসভাপতি পদে তিনজন। তারা হলেন ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, শরিফ উদ্দিন ও মোবাইদুল ইসলাম আলম।

সাধারণ সম্পাদক পদে তিনজন। তারা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ ও জাকির আহমেদ, অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছয়জন। তারা হলেন আহম্মদ হোসেন, আব্দুর রাজ্জাক, আবু সায়েম রাসেল, আলমগীর কবির, আব্দুর রশিদ সরকার ও আবু সালেহ আহমেদ বাবলু।

সাংগঠনিক সম্পাদক পদে সাতজন। তারা হলেন জিয়াউর রহমান, আব্দুল মান্নান সরদার, আজাদ হোসেন সরকার, জুয়েল হোসেন মন্ডল, রবীন্দ্রনাথ লাহিড়ী, আব্দুস সালাম আজাদ জুয়েল ও আলাউদ্দিন। 

আরও খবর