আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
রংপুরের পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পীরগাছা জে.এন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি খেলাধূলা প্রদর্শন শেষে বিকেলে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি সৈয়দ শামসুদ্দোহা চঞ্চলের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সহসভাপতি তাহমিদুর রহমান সাবু। উদ্বোধক ছিলেন জেলা কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি আব্দুল মাবুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব সৈয়দ মোদাচ্ছের হুসাইন সোহেল, উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটির সচিব শিশির কুমার রায়, পীরগাছা কিন্ডারগার্টেন স্কুলের চেয়ারম্যান মাজেদ মিয়া, পরিচালক আব্দুল কাদের, মোজাম্মেল হক এডুকেশন সেন্টারের পরিচালক সাবিনা ইয়াসমিন রুনা, চাপড়া কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সহ আরও অনেকে। খেলায় ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন জে.এন স্কুলের শরীরচর্চা শিক্ষক আসাদুজ্জামান রাজা ও হামিদুল ইসলাম এ্যামিলি। 
আরও খবর