একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের

এ সময়ে দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা সমীচীন নয় : কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-08-2022 09:12:09 am

ফাইল ছবি


নিউজ ডেস্ক :


দলের নেতাকর্মীদের কথাবার্তায় দায়িত্বশীল হওয়ায় আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ সময় দায়িত্বজ্ঞানহীন কোনও কথা বলা সমীচীন নয়।


শনিবার (১৩ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহিলা শ্রমিক লীগের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, নেতাকর্মীদের প্রত্যেককে কথাবার্তা, আচার-আচরণে দায়িত্বশীল হতে হবে। এ সময় দায়িত্বজ্ঞানহীন কোনো কথাবার্তা বলা সমীচীন নয়। ক্ষমতার দাপট দেখানো সমীচীন নয়। ঠান্ডা মাথায় মানুষের পাশে দাঁড়াতে হবে।


তিনি বলেন, দেশের মানুষকে স্বস্তি দিতে প্রধানমন্ত্রীর ‌ঘুম হারাম হয়ে গেছে। কিভাবে মানুষকে একটু আরাম দেওয়া যায়, প্রধানমন্ত্রী সেটাই করে যাচ্ছেন। চেষ্টার কোনও ত্রুটি রাখছেন না।


বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের এই বলেন, তারা পল্টন-প্রেসক্লাবের সামনে মিছিল-মিটিং করছে। অথচ, এতদিন বলত আওয়ামী লীগ তাদের মিছিল-মিটিং করতে দিচ্ছে না। এখন তারা বলেন, বিদেশি শক্তির প্রভাবে বাধা দিচ্ছে না।


ওবায়দুল কাদের বলেন, কোনও শক্তির কাছে আমরা মাথা নত করি না। শেখ হাসিনা মাথা নত করার মতো লোক নয়। তিনি আপন শক্তিতে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এগিয়ে যান।



আরও খবর