আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জেন্ডার রেসপনসিভ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ে পরামর্শমূলক সভা

জেন্ডার রেসপনসিভ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ে পরামর্শমূলক সভা
ইউসেপ রংপুর অঞ্চলে জেন্ডার রেসপনসিভ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ে এক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসভায় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগীয় প্রধান অধ্যাপক মীর তামান্না সিদ্দিকা, ইউসেপ বাংলাদেশের উপ-পরিচালক (ফিল্ড অপারেশনস) আশরাফ উদ্দিন, উদ্যোক্তা উন্নয়ন কমিটির চেয়ারপারসন মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, সরকার বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল, ইউসেপ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন উদ্যোক্তা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ব্যবস্থাপক/মহাব্যবস্থাপক, এইচআর এবং অ্যাডমিন ম্যানেজার, ট্রেড বডি/অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, টিভিইটি ইনস্টিটিউটের প্রতিনিধি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগীয় প্রধান অধ্যাপক মীর তামান্না সিদ্দিকা, নারীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের প্রতি গুরুত্ব আরোপ করেন।
আবুল খায়ের টোব্যাকো গ্রুপের এইচআর ম্যানেজার জিয়াউর রহমান, সমতা ও ক্ষমতায়নের মাধ্যমে নারীদের অংশগ্রহনের কথা উল্লেখ করেন। ইউসেপ বাংলাদেশের উপ-পরিচালক (ফিল্ড অপারেশনস) আশরাফ উদ্দিন, ইউসেপ বাংলাদেশের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। ইসলামে নারীদের অধিকার সম্পর্কে সূরা আন নিসা এর কথা তুলে ধরেন ইউসেপ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম। এছাড়াও টিভিইটি, বেসরকারি খাত এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দক্ষতার ঘাটতি এবং সহযোগিতা মোকাবেলা সম্পর্কেও আলোচনা করেন তিনি।
আরও খবর