গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।

ঢাবিতে হাওরের নেতৃত্বে দেলোয়ার - রাব্বি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-02-2025 03:35:02 pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জের তিন জেলার উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ইটনা মিঠামইন অষ্টগ্রাম উপজেলা ছাত্রকল্যণ পরিষদ ( হাওর)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। 


গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মল চত্বরে একটি বারবিকিউ পার্টি পরবর্তী নতুন কমিটি ঘোষণা করা হয়।


কমিটির নবনিযুক্ত সভাপতি মো: দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মো: রুবায়েত হাসান রাব্বি। তারা দুজনেই চতুর্থ বর্ষে অধ্যয়নরত।


হাওরের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, আমি মনে করি এটি শুধু একটি সংগঠনই নয় বরং এটি একটি পরিবার। পরিবারের একজন সদস্য বিপদে পড়লে যেমন সবাই সেবা ও সহযোগিতা করে ঠিক তেমনি এই সংগঠনের কেউ বিপদে পড়লে আমরা সেবা ও সহযোগিতা করতে বদ্ধপরিকর। বিশেষ করে হাওর এলাকায় কিভাবে আরও শিক্ষা সচেতনতা তৈরি করা যায় তা নিয়ে কাজ করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেনো সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।


সাধারণ সম্পাদক রুবায়েত হাসান রাব্বি বলেন, আমার কাছে হাওর শুধু একটি সংগঠনই নয় এটি একটি আবেগের জায়গায়ও বটে। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত প্রত্যন্ত এলাকা তথা উপজেলা থেকে উঠে আসা ছাত্র-ছাত্রীদের কাছে এটি একটি ভরসার জায়গা। এই সংগঠনের একজন সদস্য হিসেবে এটিকে সুষ্ঠু ভাবে এগিয়ে নেওয়া, ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ সহ এলাকায়

শিক্ষা সচেতনতা তৈরি করে হাওরাঞ্চলে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাব, ইনশাআল্লাহ।


প্রসঙ্গত, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জয় আহমাদ সানি।নতুন কমিটি ঘোষণার সময় সংগঠনটির সাবেক সভাপতি রাহুল চন্দ্র দাস এবং সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন রাজসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আরও খবর