আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগাছায় সরদারপাড়া জামে মসজিদের তিন তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন

পীরগাছায় সরদারপাড়া জামে মসজিদের তিন তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন
রংপুরের পীরগাছা সদর ইউনিয়নের বড় পানসিয়া (সরদারপাড়া) জামে মসজিদের তিন তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
মসজিদ কমিটির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন খুসির পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা ও নাজির হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল জব্বার ও সেক্রেটারী আবু সুফিয়ান সুজন, ইউনিয়ন বিএনপি সভাপতি জিল্লুর রহমান, দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তাফিজার রহমান মিশন, রহিম উদ্দিন ভরসা কলেজের প্রভাষক আহম্মদ হোসেন, মসজিদ কমিটির সম্পাদক আলম মিয়া, সাবেক ইউপি সদস্য বক্তার হোসেন, জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ ইদ্রিস আলী সহ আরও অনেকে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা সহ অনেকেই মসজিদ নির্মাণ কাজে আর্থিক সহায়তার আশ্বাস দেন। সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন বড় পানসিয়া (সরদারপাড়া) জামে মসজিদের ইমাম হোসাইন আহমেদ।      
আরও খবর