তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন

ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতির জেগে উঠেছে- এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭ই ফেব্রুয়ারি শুক্রবার বেলা ২ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যুব বিভাগের জেলা সেক্রেটারি মোরশেদ আহমদ চৌধুরীর পরিচালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা যুব বিভাগের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারী জেনারেল ও যুব বিভাগের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে আমীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মৌলভীবাজার-৩ (রাজনগর সদর)-জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মো: আব্দুল মান্নান, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার পৌরসভা আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি দেওয়ান আশিক আলী রশিদ চৌধুরী, রাজনগর উপজেলা জমায়াতের আমীর আবু রাইয়ান শাহীন, ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুব বিভাগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, পৌরসভা যুব বিভাগের সভাপতি আবু নুমান মুয়িন, সদর উপজেলা যুব বিভাগের সভাপতি সাকিবুর রহমান মেরাজ, রাজনগর উপজেলা সভাপতি হাবিবুর রহমান, কুলাউড়া উপজেলা সভাপতি মারুফ আহমদ নাজিম, জুড়ী উপজেলা সভাপতি আলমগীর হোসেন, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি তারেক মাহফুজ, কমলগঞ্জ উপজেলা সভাপতি জুবায়ের আহমদ খান, মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্য জুলাই আগস্ট এর আহত ও নিহতদের স্মরণ করে বলেন আমাদের তরুণ যুবকেরা ফ্যাসিবাদ থেকে এই দেশকে মুক্ত করেছে। আমরা এই দেশ যুব সমাজের হাতে তুলে দিতে চাই, তিনি বলেন যুব বিভাগ যুবকদের মানব উন্নয়নে ভূমিকা রাখবে এবং আজকের যুবকরাই আগামী দিনে দেশে নেতৃত্ব দিবে।