শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

দেশে সার সংকট, বিপাকে কৃষক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-02-2025 01:54:30 pm

দেশের প্রায় সব অঞ্চলেই সার সংকটে বিপাকে পড়ছেন কৃষক। সরকারের কাছে যা মজুত আছে, তা চাহিদার তুলনায় কম। তবে ভিন্ন কথা বলছেন কষি সম্প্রসারণ অধিদপ্তর, সরবরাহ ব্যবস্থায় ত্রুটি থাকলেও তেমন সংকট নেই বলে জানান তারা। অন্তবর্তী সরকারকে বিব্রত করতে বিশেষ সিন্ডিকেট সার নিয়ে সমস্যা সৃষ্টি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দেশের উত্তরাঞ্চল বেশিরভাগ জমিতে চাষ হচ্ছে আলু। সামনে বোরো মৌসুম। কিন্তু সার সংকটে স্বস্তিতে নেই কৃষক। 



ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত দেশে সারের চাহিদা সবচেয়ে বেশি। নওগাঁর কৃষকদের অভিযোগ, সরবরাহ কমার অজুহাতে সব ধরনের সারে বস্তাপ্রতি আড়াইশ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে ব্যবসায়ী ও ডিলাররা। এতে বেড়েছে খরচ। আবার বেশি টাকা দিয়েও সময়মতো মিলছে না সার। একই চিত্র রাজশাহীসহ অনেক জেলায়। 


রাজশাহীর এক কৃষক বলেন, ‘এক দোকানে চাচ্ছে সাড়ে ১ হাজার ৪০০ টাকা। আরেক দোকানে ১ হাজার ৫৩০ টাকা বস্তা। একই জিনিস, দাম ভিন্ন। সার পাচ্ছিই না সার দেবো কিভাবে?’


আমদানির জন্য মূল্য পরিশোধে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান সার সরবরাহ করেনি বলে অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্টরা বলছেন, কিছু অসাধু কর্মকর্তার যোগসাজোশে সুযোগ নিচ্ছে সিন্ডিকেট। যার দোষ পড়ছে ডিলার ও অন্যান্য ব্যবসায়ীদের ঘাড়ে। 


ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এখানে সিন্ডিকেশন থাকতে পারে অথবা অন্যান্য কারসাজি থাকতে পারে। সাপ্লাই চেইনকে অন্যভাবে তদারকি করার প্রয়োজন আছে। এখানে কঠোর আইনের প্রয়োগেরও প্রয়োজন হতে পারে। কেউ যদি সিন্ডিকেশন করে বিশেষ ক্ষমতা আইন আছে, ভোক্তা অধিকার আইন আছে। এগুলো প্রয়োগ করে কৃষকের কাছে সার পৌঁছে দিতে হবে এবং সেটা সঠিক মূল্যে। শুধু পৌঁছালেই হবে না সারের মূল্যটাও যেন যথাযথ থাকে।’ 



তবে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কিছু এলাকায় সমস্যা হলেও সামগ্রিকভাবে সারের ঘাটতি নেই। সিন্ডিকেটের কারসাজি রোধে কাজ চলছে। 


অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম বলেন, ‘অদৃশ্য সিন্ডিকেট কাজ করছে এটা আসলে চিহ্নিত করা একটু কঠিন। তবে মনিটরিং আমরা জোরদার করতে পারি। কৃষকের হাতে যদি আমরা সারটা পৌঁছে দিতে পারি আসলেই যারা কৃষিকাজটা করে, এবং এটা আমরা উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’ 


দেশে রাসায়নিক সারের ৭০ শতাংশেরও বেশি ব্যবহৃত হয় বোরো ও রবি মৌসুমে। সময়মতো সার না পেলে খাদ্য সংকটের শঙ্কা থাকবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

আরও খবর



6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে