সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা

বিপুল ভোটে নির্বাচিত হলেন অন্নদানগর ইউনিয়ন বিএনপি সভাপতি জিল্লুর, সম্পাদক জাহাঙ্গীর, সাংগঠনিক রফিকুল

বিপুল ভোটে নির্বাচিত হলেন অন্নদানগর ইউনিয়ন বিএনপি সভাপতি জিল্লুর, সম্পাদক জাহাঙ্গীর, সাংগঠনিক রফিকুল


রংপুরের পীরগাছায় অন্নদানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনে সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সাতদরগা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপি আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান।
৪৫৯ ভোটের মধ্যে চেয়ার প্রতীকে ২৬৪ ভোট পেয়ে জিল্লুর রহমান সভাপতি নির্বাচিতন হয়েছেন। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম ভোট বর্জন করলেও তিনি পেয়েছেন দুই ভোট। চশমা প্রতীকে ২৫৮ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মাহাবুর রহমান ভোট বর্জন করলেও তিনি পেয়েছেন চার ভোট। মোরগ প্রতীকে ২৪৮ ভোট পেয়ে রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু হেনা মুস্তফা কামাল মাসুদ ভোট বর্জন করলেও তিনি পেয়েছেন দুই ভোট।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আফছার আলী ও সদস্য মামুনুর রশিদ, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ, জাকির আহমেদ, আব্দুল মান্নান সরদার, সদস্য আজাদ হোসেনসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। ভোটগ্রহণের আগে সকাল ১০টায় প্রার্থী ও ভোটারদের নিয়ে এক কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়।  
আরও খবর