কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সুখ্যাতি ছড়িয়েছে ফাতেমার হোমমেড আচার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-02-2025 04:11:11 pm

শিক্ষকতা ও সংসার সামলেও উদ্যোক্তার খাতায় নাম লিখিয়েছেন নারী উদ্যোক্তা ফাতেমা আক্তার সোনিয়া। 'হোমমেড আচার' তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আচার রাণী নামে পরিচিতি পেয়েছেন এই নারী উদ্যোক্তা। ফাতেমার প্রতিষ্ঠানের নাম ‘রুবাইয়ার রুপকথা আচার বাড়ি’। এই নামেই ফেসবুক পেইজ খুলে শুরু করেন আচার বিক্রি। হরেক রকমের সে আচার মুগ্ধ করেছে দেশের বাইরে থাকা প্রবাসী রসনাপ্রিয়দেরও।


ছোটকাল থেকেই রান্নার কাজ ছিলো তার অন্যতম পছন্দ। কোনো পরিকল্পনা ছাড়াই নতুন-নতুন রেসিপি বানিয়ে তাক লাগাতেন পরিবারের সদস্যদের।

এর মধ্যেই ২০২৩ সালে অগোছালোভাবে যাত্রা শুরু করেন 'রুবাইয়ার রূপকথা' নামে একটি অনলাইন বিজনেস। ব্যবসার প্রথম দিনে মায়ের পছন্দ করা খাবার 'খুদের ভাত ও সঙ্গে ৫ রকমের ভর্তা' বিজ্ঞাপন দিয়ে বিক্রি করেন '৪ বক্স' খাবার। এরপর সব রকমের শুঁটকি ভর্তা, পুডিং, পায়েসসহ 'পোলাও রোস্ট ও ডিম' সেট মেন্যু করে খাবার অর্ডার নেওয়া শুরু করেন। এতেও ব্যাপক সাড়া পান তিনি। তখনো তিনি বুঝতে পারেননি শখের বশে শুরু করা কাজ এক দিন নেশা ও পেশায় পরিণত হবে।


এক সময়ের শখের বসে আচার বানানো শুরু করলেও এখন তার বানানো আচার দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, মিশর, সৌদি আরব, ইতালি, মালয়েশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছে। নিয়মিতই বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা নিচ্ছেন তার আচার। তার পেইজে দেখা যায় জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরসহ বিভিন্ন সুপরিচিত ব্যক্তিদের রিভিউ।


ফাতেমা আক্তার সোনিয়া জানান, শুরুর দিকে নির্দিষ্ট কোন পরিকল্পনা ছিলো না। হুটহাট সিদ্ধান্তেই এই ব্যবসায় আসা। এখন লক্ষ্য একটাই 'রুবাইয়ার রূপকথা' পেজকে সামনে রেখে দেশ ও দেশের বাহিরের সুনাম অর্জন রক্ষা করা। 


বর্তমানে তার তৈরি গরুর মাংস, আলু বোখারা, রসুন, কালোজিরা, তেঁতুল, আমড়া, জলপাই, লেবু, নাগা মরিচ, কাঁচা মরিচ, আমলকি, বরই, আমের কাশ্মিরি, টক ঝাল মিষ্টি, টক ঝালসহ প্রায় ২৫ রকমের আচার পাওয়া যাচ্ছে। এছাড়া ডায়বেটিস, হাই-প্রেসার রোগীদের জন্য চিনি ছাড়া আচারের ব্যবস্থা রয়েছে। নিজের অদম্য ইচ্ছা ও মানসিক শক্তির জোরে তিন সন্তানের এই জননী সংসার সামলানোর পাশাপাশি শিক্ষকতা করছেন, সমানতালে সামলাচ্ছেন নিজের ব্যবসাও।


তিনি জানান, তিনি নিজেই এসব আচার তৈরি করে থাকেন। এর জন্য আলাদা কোনো লোক নেই। তবে, কুরিয়ারসহ বাহিরের কাজে তার স্বামী সহযোগিতা করে থাকেন। ক্রেতা,বন্ধু ও আত্মীয়দের উৎসাহেই বেশি সাহস পান ফাতেমা আক্তার সোনিয়া। তিনি বলেন, ‘আমার স্বামী অনেক সাপোর্টিভ। তার সহযোগিতায় আমি ব্যবসার পরিধি বাড়াতে পেরেছি। এছাড়া বন্ধু,আত্মীয়স্বজনরাও উৎসাহ দেন। সবচেয়ে বড় উৎসাহ পাই ক্রেতাদের থেকে। যারা আচার কিনেছে,সবাই প্রশংসা করেছে। তাদের মাধ্যমে তাদের পরিচিতজনেরা আমার তৈরি আচার সম্পর্কে জেনেছে,তারাও ক্রয় করেছে। এভাবেই ব্যবসার পরিধি বাড়ছে। বিভিন্ন সুপার শপেও রাখা হচ্ছে আমার আচার। এগুলো দেখে আমার কাজের প্রতি ভালোলাগা আরো বেড়ে যায়।"


ভবিষ্যতে 'রুবাইয়ার রূপকথা' নিয়ে অনেক দূর যেতে চান জানিয়ে সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন ফাতেমা আক্তার সোনিয়া।

আরও খবর