আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগাছায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পীরগাছায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছা থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে থানা চত্ত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। থান অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর পুলিশ সুপার আবু সাইম। তিনি তার বক্তব্যে বলেন, পুলিশ একা কিছু পারবে না। আপনাদের সহযোগিতা লাগবে। একটা পরিবর্তন চলছে। আমরা আগের মতো বলপ্রয়োগ করব না। পাশাপাশি মাদক, বাল্যবিয়েসহ অন্যান্য অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 
থানা অফিসার ইনচার্জের আয়োজনে ও এসআই নুর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, নায়েবে আমির আবুল হাশেম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা ও নাজির হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল জব্বার, পীরগাছা ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, অন্নদানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিল্লুর রহমান ও সদস্য সচিব আব্দুর রশিদ সরকার, পবিত্রঝাড় ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম মিলন, ইসলামি আন্দোলনের নেতা ডা. রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন, ছাত্র সমন্বয়ক ফারদিন আহসান মাহিম ও সোহেল তানভীর প্রমুখ।


আরও খবর