‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

কুতুবদিয়ায় প্রশাসনের জেল-জরিমানা তোয়াক্কা না করে অবৈধভাবে ফসলী জমির মাটি বিক্রি

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রশাসনের জেল-জরিমানা তোয়াক্কা না করে। অবৈধভাবে ফসলী জমির টপসয়েল কেটে ও  পুকুর খনন করে মাঠি বিক্রি চলছে উপজেলা জুড়ে।গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২৫)  বিকালে উত্তর ধুরুং এলাকায় ফসলি জমির টপসয়েল কেটে বিক্রি করার দায়ে হোছাইন গণি নামের এক ব্যক্তিকে  কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

খবর পেয়ে উপজেলা  সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার  উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ায় মৃত শহীদ উল্লাহর পুত্র হোছাইন গনি (৪৩) স্কেভেটর দিয়ে ফসলি জমির টপসয়েল কেটে মাঠি বিক্রির  দায়ে হোছাইন গনিকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

এসময় থানার ওসি মো: আরমান হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সিকদারসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।এর আগে ওই ইউনিয়নে জয়নাল (৩২) নামের এক যুবকে  অবৈধভাবে ফসলী জমিতে পুকুর খননের দায়ে ১০দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।এছাড়া উপজেলার বিভিন্ন  ইউনিয়নে অভিযান চালিয়ে সর্তকতা সহ জরিমানা করা হয়েছে।তবেও থেমে নেই অবৈধ্যভাবে ফসলী জমির মাঠি বিক্রি।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর


deshchitro-6a9031dea9e99-270826064726.webp
লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন।

৪ ঘন্টা ৪১ মিনিট আগে