যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

বড়লেখায় দেলওয়ার এন্ড ফরহাদ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

মৌলভীবাজারের বড়লেখায় গাজীটেকা পূর্বচক তরুন সংঘের উদ্যোগে দেলওয়ার এন্ড ফরহাদ শীতকালীন  মিনিবার ফুটবল টুর্নামেন্টের সমাপনী ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।রোববার (২ ফেব্রুয়ারি) রাত ৯ টায় গাজীটেকা পূর্বচক সংলগ্ন মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।এতে হ্যালো সিলেট ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন  এবং বন্ধুমহল ফুটবল একাদশ রানার্সআপ অর্জন করে।


এ উপলক্ষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গাজীটেকা পূর্বচক তরুণ সংঘের উপদেষ্টা মুহিবুর রহমানের সভাপতিত্বে ও উক্ত  সংঘের সভাপতি শামীম আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি ও বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সহ সভাপতি খলিলুর রহমান, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল,সদস্য রেদওয়ান আহমদ রুম্মান, প্রবীন মুরব্বি আব্দুস শুক্কুর, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কুদ্দুস,বিশিষ্ট মুরব্বি জনাব জমসেদ আলী,কাতার প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আপ্তাব আলী,তরুণ সংঘের উপদেষ্টা আতাউর রহমান,মখছ আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী রাফি আহমদ,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মালিক প্রমুখ।


উক্ত সমাপনী ফাইনাল খেলাটি অমীমাংসিত হওয়ার কারনে টাইব্রেকারে হ্যালো সিলেট ফুটবল একাদশ ২-১  গোলে চ্যাম্পিয়ন হয় এবং বন্ধুমহল ফুটবল একাদশ রানার্সআপ অর্জন করে।খেলায়  ম্যান অব দ্যা  ম্যাচ অর্জন করে  হ্যালো সিলেট ফুটবল একাদশের অন্যতম খেলোয়াড় মো. সালাহ।সেরা দর্শক নির্বাচিতরা হলেন- গাজীটেকা পূর্বচক তরুণ সংঘের উপদেষ্টা জনাব  মুহিবুর রহমান,কাতার প্রবাসী আপ্তাব আলী ও আতাউর রহমান। খেলাটির ১ম পুরস্কার দাতা ছিলেন কাতার প্রবাসী জনাব দেলওয়ার হোসেন এবং ২য় পুরস্কার দাতা কানাডা প্রবাসী ফরহাদ হোসেন।

আরও খবর