বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, ট্রাক চালক গ্রেপ্তার

নওগাঁ ব্যানিজ্য মেলা থেকে বাড়ি ফেরার পথে আদমদীঘির সান্তাহারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র তিন বন্ধু নিহত ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারী) সকালে নিহত মিথুন প্রামানিকের বাবা মনজুর আলী বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় ট্রাক চালক আলমগীর হোসেন (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে নওগাঁর জেলার চক-জাফরাবাদ গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। এর আগে গত রোববার (২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির সান্তাহার পৌরসভার বাঁশহাটি এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিন বন্ধু। তারা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনাইকী গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন মন্ডল (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়াউর রহমানের ছেলে শাহ নেওয়াজ (২০) ও কাহালু উপজেলার কাজিপাড়ার মনজুুর আলীর ছেলে মিথুন প্রামানিক (১৯)।

জানা যায়, গত রোববার বিকেলে তিনটি মোটরসাইকেলে ৯ বন্ধু মিলে নওগাঁ ব্যানিজ্য মেলায় ঘুরতে যান। রাতে মেলা থেকে দুপচাঁচিয়ায় তাদের বাড়িতে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে থাকা তিন বন্ধু আল হোসাইন, শাহ নেওয়াজ ও মিথুন প্রামানিক বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার বাঁশহাটি এলাকা অতিক্রম করার সময় কোচ বাসকে ওভারটেক করতে গেলে সামনের দিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিন বন্ধু। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার কাজ করেন। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, এঘটনায় আলমগীর হোসেন নামের এক ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। 

Tag
আরও খবর