‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধু|




নওগাঁ ব্যানিজ্য মেলা দেখে বাড়ি ফেরার পথে আদমদীঘির সান্তাহারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গত রবিবার (২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ করেন। নিহতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়াউর রহমানের ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জয়ারার ছেলে মিথুন রহমান (১৯)।

নিহত আল হোসাইনের জমজ ভাই আল হাসান জানান, গত রবিবার বিকেলে তিনটি মোটরসাইকেলে ৯ বন্ধু মিলে নওগাঁ ব্যানিজ্য মেলা ঘুরতে যাই। মেলা থেকে আমরা রাতের বেলায় বাড়ি ফেরার পথে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির সান্তাহার শহরের বাঁশহাটি মৎস্য আড়ত এলাকা পৌঁছালে একটি কোচ বাসকে ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আমার ভাই আল হোসাইনসহ একটি মোটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়। সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আজিমুল হক জানান, নওগাঁ ব্যানিজ্য মেলা দেখে মোটরসাইকেলে যোগে বাড়ি ফেরার পথে ঢাকাগামী একটি কোচ বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় তিনজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আরও খবর





6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে