জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা বিষয়ক প্রজ্ঞাপনের আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এতে চলতি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বৃদ্ধি করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
ঘোষণায় জানানো হয়, ডিজেল-কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে ১ টাকা বৃদ্ধি করে ১০৫ টাকা, অকটেনের দাম ১২৫ টাকা থেকে ১২৬ টাকা ও পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ১২২ টাকায় নির্ধারণ করা হয়েছে।
নতুন এ মূল্য আগামীকাল (শনিবার) থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণে প্রাইসিং ফর্মুলা করা হয়।
৪ দিন ২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে
১১ দিন ১৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৩ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
১৪ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
১৫ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
১৭ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে