তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন

নিজের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বেশি দেখতে হবে : নাসের রহমান

দেশের ওপর দিয়ে একটা ঝড় গেছে। যাতে দেশটি লন্ডভন্ড হয়ে গেছে। প্রত্যেক সেক্টরকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। নেতা-কর্মীদের গুম-খুন করা হয়েছে। বিএনপিসহ অন্য দলের নেতা-কর্মীদের গুম-খুন ও পঙ্গু করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকেও নিষ্পেষিত করা হয়েছে। এখন সেই ঝড় কেটে গেছে। তবে মানুষ ঝড়ের পর কিন্তু লন্ডভন্ড অবস্থার পুনর্গঠন করে। এই ঝড়ে আমরা বিএনপির বহু সহকর্মীকে হারিয়েছি। অনেকেই হয়তো রাজনীতি থেকে সরে গেছেন।


নাসের রহমান দলীয় নেতৃবৃন্দকে তারেক রহমানের কঠোর বার্তা শুনিয়ে বলেন, দলের নাম ভাঙিয়ে কোনো নেতা-কর্মী মানুষের আস্থা নষ্ট করলে তাঁকে আমরা নিজের ভাবতে পারব না। বহু ঝড়ঝঞ্ঝা, অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। কাজেই আমাদের নিজের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বেশি দেখতে হবে। এক্ষেত্রে সকলকে কঠোর এ সজাগ থাকতে হবে। 


তিনি বলেন, বিএনপির নামধারী কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে,-কোনো কর্মীর কারণে যদি মানুষের মধ্যে খারাপ ধারণা সৃষ্টি হয়, আস্থা নষ্ট হয়, তাকে আমরা দলীয় ভাবে ‘ওউন’ করতে পারব না। তার বিরুদ্ধে দল থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে কোনো নমনীয় হওয়া যাবে না। 


ফ্যাসিস্ট আওয়ামী লীগের জুলুম-নির্যাতন, দুর্নীতি-লুটপাট ও তাদের অন্যায়-অপকর্মের খতিয়ান জাতির কাছে তুলে ধরার আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র সাবেক এমপি এম নাসের রহমান। পাশাপাশি তিনি তৃণমূল থেকে বিএনপিকে আরও সমৃদ্ধ করতে সৎ, মেধাবী ও আদর্শবান নেতাদের দলের আগামীর নেতৃত্বের স্থানে বসাতে দলীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রহমান আগামীতে দলের নেতৃত্বে মেধাবী, সৎ ও আদর্শবানদের  দলে নেতৃত্ব দেয়ার আহবান জানিয়েছেন। আমাদের দলকে আরও সমৃদ্ধ করতে হবে। রাষ্ট্র থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার বাংলাদেশকে লুটপাট করে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়ে গেছে। সেজন্যই কাজের লোকদের বের করে আনতে হবে।


তিনি বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বড়লেখা পৌরশহরের এক অভিজাত রেস্টুরেন্টে নবগঠিত বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন।

 

সাবেক এমপি নাসের রহমান বলেন, বিএনপির সদস্যপদ নবায়ন করার কার্যক্রম কেন্দ্র থেকে শুরু হয়েছে। এটি আমাদের দলের নেতাকর্মীদের  জন্য আনন্দের। দীর্ঘদিন গ্রাম-গঞ্জের অসংখ্য নেতা-কর্মী অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে গেছেন। তাও আজকে তারা এই দলের সঙ্গে আছেন। এখনো যারা দল ধরে রেখেছে, সেই ত্যাগীদের আবারও আমরা একত্রিত করতে চাই। সেজন্যই সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু। সারা দেশে লাখ কোটি নেতা-কর্মীর মাঝে আমরা আনন্দ ছড়িয়ে দিতে চাই। ইনশাআল্লাহ,আমরা জনগণের সমর্থন পাব।


নেতৃবৃন্দের উদ্দেশে নাসের রহমান  বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, গতবার কিন্তু আমাদের কর্মসূচিতে একটি দুর্বলতা ছিল। এবার সেটিকে পাশ কাটিয়ে আমাদের তৃণমূলের আরও গভীরে যেতে হবে। বক্তৃতা নয়, আমাদের দরকার কাজ। যে উদ্যম নিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, আসুন আমরা সবাই মিলে কাজ শুরু করি যাতে দল এবং দেশকে পুনর্গঠন করতে পারি।


তিনি  বলেন, সদস্যপদ নবায়ন চলমান প্রক্রিয়া। যারা দলের সদস্য আছেন তারাই নবায়ন করবেন। কেন্দ্রীয় দপ্তর থেকে জেলায়, জেলা থেকে উপজেলায় এবং সেখান থেকে ইউনিয়নে ও ওয়ার্ডে  যাবে। তাহলে আমরা এক মাসের মধ্যেই লক্ষ্যে পৌঁছাতে পারব।

তিনি আরো বলেন, গত ১৫-১৭ বছর কিন্তু বিএনপির নেতা-কর্মী বা সদস্য নির্যাতন, গুম-খুন ও লোভ-লালসা অতিক্রম করে ঐক্যবদ্ধ থেকেছে। তাদের কারণেই তো আমরা আজ নেতা। সেজন্য তাদের কাছেই প্রথমে গিয়ে সদস্যপদ নবায়ন করতে হবে। সদস্যপদ নবায়ন করতে গিয়ে এবার একটি তালিকা থাকা দরকার। তবে এমন লোকদের দলে আনা যাবে না, যাদের আনলে বদনাম হবে। সেদিকেও খেয়াল রাখতে হবে।


মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন মিঠু, আলহাজ্ব আব্দুল মুকিত, বকসী মিছবাউর রহমানসহ বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।


নাসের রহমান আরও বলেন, সদস্য নবায়ন কর্মসূচির মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে যাব। মেধাবী নেতৃত্ব তৈরি করতে হলে এর বিকল্প নেই। মেধাবীরাই কিন্তু আগামীতে জাতিকে নেতৃত্ব দেবে, শাসনব্যবস্থাকে সমৃদ্ধ করবে। আমি প্রত্যাশা করি, জিয়াউর রহমান যেভাবে জাতিকে সমৃদ্ধ করার জন্য মাঝে মধ্যে মেধাবীদের বেড়াতে নিয়ে যেতেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটি করবেন।

 

তিনি বলেন, আমাদের দলের সংস্কারের ৩১ দফা রূপরেখা আরও গভীরভাবে সাধারণ  মানুষের মাঝে তুলে ধরতে হবে। সেইসঙ্গে আওয়ামী লীগের জুলুম নির্যাতন ও অন্যায় অপকর্মের খতিয়ান জাতির কাছে তুলে ধরতে হবে। আমরা জাতির কাছে ম্যাসেজ দিতে চাই যে, আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ। শহিদদের প্রত্যাশার সঙ্গে মিল রেখে কাজ করতে হবে। আমাদের কেউ যাতে সমালোচনার সুযোগ না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।