আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন বিএনপি কর্মি সম্মেলন !! সভাপতি বাবুল, সম্পাদক মনছুর, সাংগঠনিক বাদল

পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন বিএনপি কর্মি সম্মেলন !! সভাপতি বাবুল, সম্পাদক মনছুর, সাংগঠনিক বাদল

রংপুরের পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন বিএনপির বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দ্বিবার্ষিক কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে বিএনপির কর্মি ও সমর্থক ভোটাররা গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
তিন পদের মধ্যে সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ বাবুল। বাকি পদের প্রতিদ্বন্দ্বী থাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নে ৪৫৯ ভোটের মধ্যে ফুটবল প্রতীকে ২৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক মনছুর আলী সরকার ও তালা প্রতীকে ৩৩৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আক্কাছ আলী বাদল।  
মঙ্গলবার (২৮ জানুয়ারি) চৌধুরাণী উচ্চ বিদ্যালয় হলরুমে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপি আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপি সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আফছার আলী, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক নাজির হোসেন, যুগ্ম আহবায়ক মোস্তাফিজার রহমান রেজা, শরিফুল ইসলাম ডালেজ, জাকির আহমেদ, আব্দুল মান্নান সরদার, আব্দুস সালাম আজাদ জুয়েল, সদস্য আজাদ হোসেন ও রবি লাহিড়ী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের হাজার হাজার উৎসুক জনতা। 
আরও খবর