বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

ক্যাডেট সিডিসি (নাবিক বহি) ইস্যু না করার প্রতিবাদে মেরিন-ক্যাডেটদের সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি

চীনের জিয়াংসু মেরিটাইম ইনস্টিটিউট (জেএমআই) থেকে তিন বছরের প্রশিক্ষণ শেষে দেশে ফিরেও নাবিক বই ইস্যু না করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন ১৭ জন বাংলাদেশি মেরিন-ক্যাডেট। সোমবার বেলা ১২টার দিকে তারা রাজধানীর সচিবালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন।


মেরিন-ক্যাডেটরা জানান, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং চীনের মধ্যে স্বাক্ষরিত এমওইউর আওতায় বাংলাদেশের ছয়টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের ৬০০ শিক্ষার্থীর মধ্যে বাছাই করে ১৭ জনকে চীনের জিয়াংসু মেরিটাইম ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে গত বছর ১৪ জুন তারা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সম্পন্ন করেন। চুক্তি অনুযায়ী দেশে ফিরে নৌ-পরিবহণ অধিদফতর থেকে ‘কন্টিনিউ ডিসচার্জ সার্টিফিকেট’ ক্যাডেট সিডিসি বা নাবিক বই পাওয়ার কথা ছিল। তবে দীর্ঘ ছয় মাস অধিদফতরের দ্বারে দ্বারে ঘুরেও কোনো ইতিবাচক সিদ্ধান্ত পায়নি তারা। বরং বিভিন্ন অজুহাত ও বাধার মুখে শিক্ষার্থীরা ন্যায্য অধিকার বঞ্চিত করা হচ্ছে।

এ পরিস্থিতিতে গত বুধবার এক সংবাদ সম্মেলনে দুই কর্মদিবসে নাবিক বই ইস্যুর আলটিমেটাম দিয়েছিলেন এই ১৭ শিক্ষার্থী। এতেও কোনো সাড়া না দেয়ায় সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

Tag
আরও খবর