জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ধর্ষণের অভিযোগে খুবি শিক্ষার্থী গ্রেপ্তার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-08-2022 03:59:07 am

ফাইল ছবি


নিউজ ডেস্ক :


তরুণীকে ধর্ষণের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম জুয়েল হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 


ধর্ষণের শিকার তরুণীর মামলায় জুয়েলকে বৃহস্পতিবার রাতে হরিণটানা থানা-পুলিশ গ্রেপ্তার করে। এদিকে ধর্ষণের শিকার ওই তরুণী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে বলে জানিয়েছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক। 


হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুয়েল হোসেন হরিণটানা থানার ইসলামনগর এলাকার কবীর মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তিনি এক তরুণীকে বাসায় কাজের জন্য ডেকে নিয়ে আসে এবং ধর্ষণ করে। ওই তরুণী বাদী হয়ে বিকেলে হরিণটানা থানায় মামলা দায়ের করেন। এরপর রাতে পুলিশ ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে। 


আরও খবর