জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

দুঃস্থকে শীত বস্ত্র উপহার দিলেন নোয়াখালী ডায়াবেটিক সমিতি


শীতার্ত ২০০ জন দুঃস্থ মানুষকে কম্বল উপহার দিয়েছেন নোয়াখালী ডায়াবেটিক সমিতি।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে জেলা শহর মাইজদীর নোয়াখালী ডায়াবেটিক হাসাপাতালের মিলনায়তনে এসব কম্বল বিতরণ করা হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।


অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে নোয়াখালী ডায়াবেটিক সমিতি এই শীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের যে উদ্যোগ নিয়েছে, সেটি প্রশংসনীয়। জেলা প্রশাসনের পক্ষ থেকেও শীতার্তদের মাঝে এরই মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শীতে গরীব, অসহায়দের দুর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের অর্থশালী ব্যক্তিরা এগিয়ে আসা উচিত।


ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এ টি এম ফিরোজ আলম প্রথম আলোকে বলেন, ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে প্রতি বছর শীতে জেলা শহেরর এবং শহরের বাহিরে প্রত্যন্ত এলাকার  গরীব ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।


এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেরাব হোসাইন, সমিতির সহসভাপতি কাজী রফিক উল্যাহ, সাধারণ সম্পাদক এ টি এম ফিরোজ আলম আজাদ, কার্যনির্বাহী সদস্য ফারজানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২৪৫ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে