চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন সরকারি বিদ্যুতের তার চুরি, ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ ধামরাইয়ে গ্রামের প্রথম কুরআনের হাফেজকে সংবর্ধনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে লালপুরে খাবার বিতরণ দৌলতদিয়া যৌনপল্লীতে  আধিপত্য  বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাট ! ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নাঙ্গলকোটে প্রত্যয় ও ভাতড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই সিএনজি চালককে জরিমানা শেরপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গরু কুরবানি ও দোয়া মাহফিল চিলমারীতে "আবাসিক হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ" হোটেল মালিক আটক শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত ‎রামপালে দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বাগানবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত

ভুরুঙ্গামারীতে ৩ মাস থেকে বন্ধ ইউনিয়ন ভুমি অফিস ভোগান্তিতে সেবা ভুক্তভোগীরা

 ভূরুঙ্গামারী উপজেলায়  ০১নং পাথরডুবি ইউনিয়নের ভূমি অফিসের উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রায় (০৩)তিন মাস যাবত অফিসে  উপস্থিত না থাকায় চরম ভোগান্তির শিকার  হচ্ছে সেবা গ্রহণকারীরা।

স্থানীয়  সুত্রে জানা যায় , ০১ নং পাথরডুবি ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আমির হোসেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে গত ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে পাথরডুবি ইউনিয়ন ভূমি অফিসে অফিসিয়াল ভাবে যোগদান করেন।

 কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকা কালে তার বিরুদ্ধে প্রায় ০২ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা হয়। এতে তাকে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা থেকে পদাবনতি দিয়ে (বেতনস্কেলসহ ডনেশন) ইউনিয়ন ভূমি  উপ-সহকারী কর্মকর্তা করে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে শাস্তিমূলক বদলী করা হয়।

পাথরডুবি ইউনিয়ন ভুমি অফিসে কর্মকালিন সময়ে আবারও  আমির হোসেন ভূমি অফিসের প্রায় চুয়ান্ন হাজার (৫৪,০০০ ) টাকা সহ স্থানীয় কয়েক ব্যক্তির নিকট থেকে কাজ করে দেয়ার কথা বলে প্রায় চার লক্ষ টাকা নিয়ে বিগত( ০৩)তিন মাস যাবত অফিসে অনুপস্থিত। এই তিন মাস থেকে তালাবদ্ধ অবস্থায় রয়েছে পাথরডুবি ইউনিয়ন ভুমি অফিসটি। এ ব্যাপারে তাকে শোকজ করা হলেও তিনি শোকজের জবাব না দিয়ে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন।

০১ নং পাথরডুবি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মকবুল হোসেন জানান, খারিজের জন্য নয় মাস আগে তহশিলদারকে ১৫ হাজার টাকা দিয়েছি। খারিজ হয় নাই। তিন মাস যাবত তিনি অফিসে আসছেন না।আবুল কাশেম জানান, পাঁচ মাস আগে জমি খারিজ করতে তহশিলদারকে ৪ হাজার টাকা দিয়েছি। তহশীলদার না থাকায় খারিজ আটকে রয়েছে।

ইসমাইল হোসেন জানান, খাজনা দিতে এসেছি। অফিস বন্ধ থাকায় খাজনা দিতে পারলাম না।

নাম প্রকাশ না করার শত্রে এক জন বলেন কতিপয় লোকজনের কাছ থেকে জামিনদার হয়ে টাকা নিয়ে দিয়েছি কাজ করবে বলে। এখনে  সে  পালাতক। কি করবো ভেবে পাচ্ছি না।

 ০১ নং পাথরডুবি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুস সবুর জানান, তহশিলদার না থাকায় পাথরডুবি ইউনিয়নের মানুষ প্রায় তিন মাস যাবত ভোগান্তি পোহাচ্ছেন। দ্রুত একজন তহশিলদার নিয়োগর জন্য তিনি উদ্ধতন কতৃপক্ষের নিকট  দাবী জানান।

উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা জানান, ইতিপূর্বে তাকে দু’বার শোকজ করা হয়েছে এবং সর্বশেষ সহকারী কমিশনার (ভুমি) তাহমিদুল ইসলাম তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন প্রেরণ করেছেন।

ভুরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ট্রেনিংয়ে থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।

Tag
আরও খবর