আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগাছা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোকলেছুর ও সাধারণ সম্পাদক নুরন্নবী নির্বাচিত

রংপুরের পীরগাছা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি নির্বাচিত হয়েছেন মোকলেছুর রহমান। ১৯৭ ভোটের মধ্যে তিনি আনারস প্রতীক নিয়ে ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। মাছ প্রতীক নিয়ে ১১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরন্নবী মিয়া। বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বাবুল আক্তার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।  
শনিবার (৪ জানুয়ারি) পবিত্রঝাড় ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন ইউনিয়ন বিএনপি আহবায়ক সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব মুকুল মিয়া।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপি সদস্য ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক প্রার্থী আজাদ হোসেন। পোলিং অফিসার ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ইউসুফ চন্দন, শফিকুল ইসলাম টুলু, ফয়েজ আহমেদ মিলন, যুবনেতা সাব্বির আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম, আব্দুল আউয়াল, মোকছেদ আলী, আলম মিয়া, মোজাম্মেল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব আলম মিয়া, ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেনসহ অনেকে। 
আরও খবর