‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

শিল নোড়া ধার কাটাইবেন ,কাইচি শান দেওয়াইবেন শুরু হয়- সিতাব আলীর পথ চলা।

শিলে ধার কাটছেন মোঃ সিতাব আলী।

যশোরের অভয়নগরে জীবিকার সন্ধানে মোঃ সিতাব আলী এসেছেন  সুদূর হবিগঞ্জ থেকে। শিল নোড়া ধার কাটাইবেন ,কাইচি শান দেওয়াইবেন হ্যান্ড মাইকে প্রচার করতে করতে শুরু হয় তার পথ চলা।

দৈনিক দেশচিত্রকে তিনি বলেন, তিনি  দীর্ঘ  ৮বছর ধরে এই কাজ করে আসছেন। খুলনার ১০টি জেলায় তিনি ঘুরে ঘুরে এভাবেই জীবিকা উপার্জন করে থাকেন। গ্রামগঞ্জে তার এই  কাজ ভালোই হয়। তিনি স্বাচ্ছন্দেই এ কাজ  করছেন । প্রতিদিন প্রায় হাজার বারো শ টাকা উপার্জন করে থাকেন। ১টি কাইচি ধার কটাইতে মূল্য নেন ২০ টাকা, কাপড় কাটা কাইচির জন্য ৩০ টাকা, শিল নোড়া কাটাতে নেন ৬০/৭০ টাকা।


মোঃ সিতাব আলী বলেন বর্মানে অভয়নগরের নওয়াপাড়া শহরে তিনি একাই বাসা ভাড়া থাকে। হবিগঞ্জ        তার পরিবারে স্ত্রীসহ দুটি ছেলেমেয়ে রেখে এসেছেন তিনি। প্রতি খণেই মনে পড়ে পরিবারের কথা।তাদের কখা মনে রেখেই কাজ করে যাচ্ছেন তিনি। সিতাব আলী জানান েএকাজে বেশ ঝুকিও রয়েছে।শিল নোড়া কাটার সময় হাতুড়ির আঘাতে সেনি ভেঙ্গে শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগে ক্ষত হয়ে যায়। 

গ্রামে শিল-নোড়ার ব্যাপক চাহিদা থাকলেও এখন চলছে মন্দা। বাটা মসলার পরিবর্তে শহরে প্যাকেটের গুঁড়া মসলার দিকে বেড়েছে ঝোঁক। অনেকে যন্ত্রের সাহায্যে ব্লেন্ড করছেন মসলা। আর এসবের প্রভাব পড়েছে সিতাব আলীর মতো মানুষের জীবিকায়।

গৃহবধুরা বলছেন, এখন মশলার ব্যবহার অনেকটা পাল্টে গেছে। আগের মতো বাটা মশলা ব্যবহারের আর তেমন চলন এখন দেখা যায় না। বেশিরভাগ মানুষই দোকান থেকে প্যাকেটের গুঁড়ো মশলা কিনে আনেন। এমনকী আদা, রসুনও বাটতে হয় না, কারণ, তারও পেস্ট পাওয়া যায় প্যাকেটে। তাই শিলে বাটার কষ্টটা আর কেউ করতে চান না।  

 আগে  দেখা যেতো নানা কিছুর হকার আসত বাড়ির রাস্তায়। একজন খাজা বিক্রি করতেন, একজন বিক্রি করতেন কাঁসার বাসন। সাইকেল চালিয়ে বা ঘাড়ে ঝুলিয়ে আসতেন ছুরি কাঁচি ধার দেওয়ার লোক। আর আসতেন শিল কাটানোর সেই প্রৌঢ় মানুষগুলি। অনেক দূর থেকে শোনা যেত ‘শিল কাটাবেন…..। সেই সুর আজ তেমন শোনা যায় না। গেলেও কালেভদ্রে, মাঝে মধ্যে।  সিতাব আলী  কাঁধে  করে কাইচি বটি, দা ধার করার জন্য পা চালিত কাঠের উপর প্রস্তুকরা যেন্ত্রটি বয়ে নিয়ে মানুষের ঘরে ঘরে পৌছে দিচ্ছে সেবা। ঘরে বসে এই সেবা পেয়ে মানুষ সাচ্ছান্দবোধ করছেন৷  

Tag
আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৫ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে