আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কচুয়ার সাচার রেনেঁসা সমবায় সমিতি লি. এর ২০তম বর্ষপূর্তী উদযাপন

"আস্তা আছে,আস্তা রাখুন" এই শ্লোগানে চাঁদপুরের কচুয়ার সাচার বাজারে প্রতিষ্ঠিত অন্যতম ঋণদান প্রতিষ্ঠান রেনেঁসা সমবায় সমিতি লি: এর গৌরব ও সাফল্যের ২০তম বর্ষপূর্তী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রেনেসাঁ হাসপাতাল মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কেক কাটা, আলোচনা,ঘড়ি উপহার ও গ্রাহকদের মাঝে মেয়াদপূর্তীর চেক বিতরন করা হয়। 

বিশিষ্ট সমাজসেবক হাজী মজিবুর রহমানের  সভাপতিত্বে ও রেনেসাঁ পাল্টিপারপাস লি. এর সাধারন সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন প্রধানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রেনেঁসা হাসপাতালের চেয়ারম্যান মো. মহীউদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য দেন, রেনেঁসা হাসপাতালের পরিচালক ও রেনেসাঁ সমবায় সমিতি লি: সভাপতি মো. জিয়া উদ্দিন মজুমদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আতাউর রহমান আজাদ মাস্টার, সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, সমাজ সেবক মো: গাজী মিয়া,মো: শাহপরান,বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন সবুজ,মো: মোসলেম মিয়াসহ আরো অনেকে ।

এসময় সমিতির গ্রাহক, বাজার ব্যবসায়ীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর