মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

বাংলাদেশের জনশক্তি নিতে রাশিয়ার প্রতি আহবান রাষ্ট্রপতির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-12-2024 11:50:24 am

ভিসা পদ্ধতি সহজীকরণ এবং বাংলাদেশ থেকে আরও দক্ষ-আধা দক্ষ জনশক্তি নিতে রাশিয়ার প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


সোমবার (৩০ ডিসেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় তাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি এ আহবান জানান।


এর আগে সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নতুন ঢাকায় নবনিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে।


বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে রাশিয়ায় উচ্চ শিক্ষার আরও বেশি সুযোগ পায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক দিন দিন সম্প্রসারিত হচ্ছে।


বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহায়তার কথা উল্লেখ করে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ প্রকল্পের কাজ সময়মতো সমাপ্তির তাগিদ দেন রাষ্ট্রপতি।


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশাবাদ ব্যক্ত করে বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে রাশিয়া মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত থাকবে। এ ছাড়া বাংলাদেশ রাশিয়া থেকে গম ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণ আমদানি করে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় দু’দেশকে যৌথভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।


সাক্ষাৎকালে রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন ঢাকায় দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।


এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী , প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

আরও খবর