রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

কচুয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণকালে ৩ মহিলা ছিনতাইকারী আটক

কচুয়ায় ৩ মহিলা ছিনতাইকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময় ওই ইউনিয়নের উচিতগাবা গ্রামের আ: হালিমের স্ত্রী রেহানা বেগমের গলার স্বর্নের চেইন ছিনতাইকালে স্থানীয় জনগন ছিনতাইকারীদের আটক করে। আটককৃতরা হলো হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈই গ্রামের আ: জলিলের মেয়ে নাতাশা(২৫),ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের আবুল খায়েরের মেয়ে আকলিমা (২৮)ও মনির হোসেনের স্ত্রী তাসলিমা বেগম(২৯)। প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সফিকুর রহমান জানান,ছিনতাইকারীগন লাইনে দাঁড়িয়ে মহিলাদের স্বর্নের চেইন ছিনতাইকালে জনতা তাদের আটক করে। ওই এলাকার বাসিন্দা ছাদেক মনির জানান সকালে লাকসাম থেকে ৪ জন অপরিচিত মহিলা বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে আসে। ৩ জন এক সারিতে এবং অন্য একজন আলাদা সারিতে দাঁড়ায়। আলাদা সারিতে থাকা মহিলা স্বর্নের চেইন চুরি করে।

স্থানীয়রা জানান ইতিপূর্বে কড়ইয়া ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণকালে ১০/১২ জনের স্বর্নের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে কচুয়ার থানার এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ৩ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে। কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জিয়াউল হক জানান উচিতগাবা গ্রামের রেহানা বেগমে ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে এজহার নামীয় ৩জন ও অজ্ঞাত ২জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর