দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, বন্দর ও জ্বালানি স্থাপনায় ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-12-2024 08:50:34 am

ইসরাইল বৃহস্পতিবার ইয়েমেনে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী দেশটির বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দর লক্ষ্য করে এই হামলা চালায় । খবর এএফপি’র।


ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে ।


সামরিক বাহিনী বলেছে, তারা হুথি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক অবস্থানে এই হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত ইয়েমেনের এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সম্প্রতি ইহুদি ওই দেশটিতে হামলা চালিয়েছিল ।


ইসরাইলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই এ ঘোষণা আসে।


হুথি-সমর্থিত আল মাসিরা টিভি চ্যানেল বলেছে, বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় এবং বন্দর নগরী হোদেইদাহতে আক্রমণাত্মক হামলা চালানো হয়েছে। এর মধ্যে সানায় দুটি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আর হোদেইদাহতে শত্রুরা বন্দরকে লক্ষ্য করে চারটি হামলা চালায় এবং একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে অন্য দুটি হামলার ঘটনা ঘটেছে বলে আল মাসিরা টিভি রিপোর্ট করেছে।


ইসরায়েলের দাবি, হামলা করা লক্ষ্যবস্তুগুলোকে হুথি বাহিনী তাদের সামরিক অভিযানের জন্য ব্যবহার করে আসছিল।


ইসরায়েলের সামরিক বাহিনী এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইয়েমেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।


হুথি বিদ্রোহীরা বলেছে যে তারা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করেছে এবং গাজার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।


হুথিরা নিয়মিতভাবে লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণ্যিজ্যিক জাহাজগুলোকে হামলার লক্ষ্যবস্তু করছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কখনও কখনও ব্রিটিশ বাহিনী হুথিদের লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালায়।


ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরাইলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানায়, বন্দর এবং জ্বালানি অবকাঠামোসহ হুথি সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

আরও খবর






6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৮ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে