জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সাইদুর রহমান বাচ্চুর আরেক আন্দোলনের সফলতা, পুনরায় কাজ শুরু হয়েছে সিরাজগঞ্জ কাজিপুর আঞ্চলিক সড়কের

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর আরেক আন্দোলনের সফলতা এসেছে। সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে আমরা সিরাজগঞ্জ বাসী ব্যানারে সিরাজগঞ্জ কাজিপুর আঞ্চলিক সড়কের সংস্কার কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন করার পরেই শুরু হয়েছে ঐ সড়কের সংস্কার কাজ। গত ২ ডিসেম্বর সকালে সিরাজগঞ্জের রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় আমরা সিরাজগঞ্জবাসী ব্যানারে মানববন্ধন করেন সাইদুর রহমান বাচ্চু। এসময় তার সাথে সিরাজগঞ্জের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ঐ মানববন্ধন থেকে জনস্বার্থে দ্রুত সড়ক সংস্কার কাজ করার দাবি জানান তিনি এবং হুশিয়ারি দেন দ্রুত সংস্কার কাজ শুরু না করা হলে কঠোর কর্মসুচী দেওয়া হবে। এই মানববন্ধনের পরেই নরেচরে বসে সড়ক ও জনপথ বিভাগ। ঐ সড়কের নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের কনস্ট্রাকশন কে দ্রুত কাজ শুরু করার জন্য নির্দেশ দেন বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল । এর পরেই ৩ ডিসেম্বর থেকেই শুরু হয় সংস্কার কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্লানিং ইঞ্জিনিয়ার রাজন রাম বানী জানান ইতিমধ্যে সড়কের ৫শ মিটার কার্পেটিং এর কাজ শেষ করা হয়েছে। আগামী দেড় মাসের মধ্যে সড়কের নির্মান কাজ শেষ করা হবে বলে তিনি জানিয়েছেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান দীর্ঘদিন ধরে ঐ রাস্তার কাজ বন্ধ থাকায় মানুষের যাতায়াতে দুর্ভোগ পৌহাতে হচ্ছিলো,অসুস্থ রোগীর জন্য ঐ সড়ক হয়ে উঠেছিলো বিপদ জনক। সড়কের ধুলাবালিতে পরিবেশ নষ্ট হচ্ছিলো,কাজ ফেলে রেখে উধাও হয়ে গেছিলো ঠিকাদার। জনস্বার্থে আমি ঐ সড়ক সংস্কার কাজের জন্য আন্দোলন শুরু করি। মানববন্ধন শেষে স্মারক লিপি প্রদান করা হয়। আমি দেখলাম ঠিকাদার নতুন করে আবার কাজ শুরু করেছে। সেজন্য আমি সড়ক ও জনপথ বিভাগ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান কে সিরাজগঞ্জ বাসীর পক্ষ থেকে ধণ্যবাদ জানাই। আমি চাই দ্রুত এই সংস্কার কাজটি শেষ করা হোক। প্রতিদিন সিরাজগঞ্জ থেকে এই সড়ক হয়ে বগুড়া, গাইবান্ধা, রংপুরসহ বিভিন্ন জেলায় যানবাহন চলাচল করে। আবার মহাসড়কে যানবাহনের চাপ বাড়লে বা যানজট হলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামি যাত্রীবাহি বাসসহ বিভিন্ন পরিবহন এই সড়ক ব্যবহার করে থাকে। তাই গুরুত্ব বিবেচনায় ২০১৯ সালে প্রায় ১ হাজার ২৮ কোটি টাকা ব্যয়ে সড়কটির ৭৬ কিলোমিটার প্রসস্ত করণের প্রকল্প শুরু করে সড়ক ও  জনপথ বিভাগ। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের কনষ্টাকশন। কিন্তু দীর্ঘ ৫ বছরেও শেষ হয়নি এই প্রকল্পের কাজ। পর পর তিন দফায় বাড়ানো হয়েছে মেয়াদ। বিশেষ করে কাঠেরপুল থেকে ফকিরতলা অংশে ভূমি অধিগ্রহণ জটিলতায় থাকায় বন্ধ হয়ে যায় কাজ। আন্দোলনের পরে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ-সোনামুখী-বগুড়া আঞ্চলিক সড়কটির প্রসস্তকরণ প্রকল্পটির এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৫৫ শতাংশ সিরাজগঞ্জ অংশে ৯ টি ও বগুড়া অংশে ২ টি প্যাকেজে কাজের সর্বশেষ মেয়াদ ২০২৫ সালে ৬ জুন
আরও খবর