সাতক্ষীরায় ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা থানায় অভিযোগ একাধিক মামলার আসামি আব্দুল করিম গ্রেফতার, আদালতে প্রেরণ সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ বৃহস্পতিবার এবার লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ টাঙ্গাইলের মধুপুর গড় শালবনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও নাগেশ্বরী পৌর নির্বাচনী মাঠে সরব সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন: ৩ নং ওয়ার্ডে বইছে আগাম হাওয়া অসহযোগ আন্দোলনের মধ্যে ববিতে রেজিস্ট্রার পদে রদবদল, নতুন রেজিস্ট্রার হুমায়ুন বজ্রপাতে মৃত্যুর খবর চাউর হলো একজনের, মারা গেল আরেক জন ইসলামপুরে বজ্রপাতে নিহত শামীম মিয়ার পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসী ‘পীর আজাদ’ গ্রেফতার মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনু্ষ্ঠিত কুরিয়ারে শামুক পাচার, শ্যামনগরে অভিযান ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধে কিশোরদের সংঘর্ষ, আহত ৩ উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরে স্থবিরতা, বিপদসংকুল সুন্দরবন মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম

খালি পেটে ডিম খেলে কী হয়?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-12-2024 12:27:38 am

খালি পেটে সকালের নাশতায় ডিম খাওয়া সঠিক নাকি বড় ভুল তা অনেকেরই অজানা। দিনের শুরুতেই এমন খাবার খাওয়ার অভ্যাস কী ভালো না খারাপ আসুন জেনে নিই আজকের আয়োজন থেকে।


পুষ্টিবিদরা বলছেন, ডিমে রয়েছে ভিটামিন, খনিজ, প্রোটিন, ফ্যাট, ক্যারোটিনয়েডস, লিউটিন, জিয়াজ্যান্থিনের মতো নানা পুষ্টি উপাদান। তাই শিশু থেকে শুরু করে বয়স্ক, সব বয়সীরাই ডিম খেতে পারবেন।


তবে খালি পেটে কি ডিম বা ডিমের তৈরি খাবার খাওয়া ঠিক? এমন প্রশ্নের উত্তরে কী বলছেন পুষ্টিবিদরা জানেন?


তারা বলছেন, রাতের ঘুম থেকে ওঠার পর শরীরে দীর্ঘ সময় খাবার ও পানির বিরতি থাকে। যে কারণে ঘুম থেকে ওঠার পরপরই খিদে পায় এবং খাবারের অভাবে শরীর অনেকটাই নিস্তেজ হয়ে পড়ে।


এ জন্য সকালের নাশতায় খালি পেটে যদি ডিম বা ডিমের তৈরি নানা পদ অন্যান্য খাবারের সঙ্গে খান এতে শরীর দ্রুত এনার্জি পেতে শুরু করে।


তবে এ প্রসঙ্গে কলকাতার পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার বলছেন, খালি পেটে ডিম খাওয়ার অভ্যাস তখনই স্বাস্থ্যকর হবে যখন ডিমকে অন্যভাবে না খেয়ে সিদ্ধ করে খাওয়া হবে।


তাই পুষ্টিবিদ মীনাক্ষী সিদ্ধ ডিমের চপ, সালাদ কিংবা কোরমা সকালের নাশতায় রাখার পরামর্শ দেন। কারণ ডিমের এমন পদই দ্রুত ও ভালো কাজ করে শরীরে।


একই সাথে পুষ্টিবিদ মীনাক্ষী এও বলেন, সিদ্ধর পরিবর্তে যদি হাফ বয়েল, পোচ, ওমলেট করে ডিম খাওয়ার অভ্যাস থাকে তবে তা শরীরের জন্য উপকারী না হয়ে বরং ক্ষতিকর হয়েই দাঁড়াবে।


কারণ হিসেবে তিনি বলেন, ডিমের তৈরি হাফ বয়েল, পোচ, ওমলেটের মতো পদের খাবারে দ্রুত ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে যা শরীরে, বিশেষ করে পেটে প্রদাহ তৈরি করে। তাই খালি পেটে এমন পদে ডিম খাওয়ার প্রবণতা এড়িয়ে যেতে পরামর্শ দিয়েছেন তিনি।


তাই অপুষ্টির ঘাটতি মেটাতে এবং স্বাস্থ্যের হাল ফেরাতে প্রতিদিন সকালের নাশতায় সিদ্ধ ডিম ও সিদ্ধ ডিমের তৈরি নানা পদ রাখতে ভুলবেন না যেন!

আরও খবর



697826a914882-270126084457.webp
প্রতিদিন ঘি খেলে কী হয়?

৯৩ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে


6972c89f0fd66-230126070223.webp
খেজুরের ১০ উপকারিতা

৯৭ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে


6916b52ce199d-141125105052.webp
নীরব ঘাতক ডায়াবেটিস, ভুগছে তরুণরাও

১৬৭ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে


deshchitro-690a191882a5a-041125091744.webp
ঔষধি গুণে ভরপুর পটকা ফল

১৭৬ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে


69078abddb42a-021125104549.webp
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু

১৭৮ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে