লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল

অন্যায়ভাবে ৭৯ জেলে-নাবিককে ধরে নিয়ে যাওয়ায় জামায়াতের উদ্বেগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-12-2024 08:50:27 pm

অন্যায়ভাবে বাংলাদেশের ৭৯ জেলে-নাবিককে ধরে নিয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।


বুধবার (১১ ডিসেম্বর) দলটি এক বিবৃতিতে এ উদ্বেগ জানায়।


এতে বলা হয়, গত ১০ ডিসেম্বর দুপুরের দিকে ভারতীয় কোস্টগার্ড সুন্দরবন এলাকা থেকে ৭৯ জন বাংলাদেশি জেলে ও নাবিকসহ এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামক দুটি অত্যাধুুনিক ফিশিং বোট অন্যায়ভাবে ধরে নিয়ে গেছে।


বাংলাদেশের সমুদ্র এলাকা থেকে বাংলাদেশি জেলে ও নাবিক ধরে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। ভারতের এই উসকানিমূলক ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।


এ ঘটনা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের নিরাপত্তার ওপর এক মারাত্মক হুমকি। অবিলম্বে এ ধরনের ঘটনা বন্ধ হওয়া উচিত বলে জানায় জামায়াত।


বিবৃতিতে আরও বলেন, বাংলাদেশি জেলে ও নাবিকদের ফিশিং বোটসহ বাংলাদেশে ফেরত আনার লক্ষ্যে অবিলম্বে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

আরও খবর



6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

২১ ঘন্টা ৫১ মিনিট আগে