কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

বেগম রোকেয়ার কাজ, চিন্তা আমাকে অবাক করেছে : প্রধান উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-12-2024 08:02:26 pm

সমাজ সংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়া নামে পরিচিত রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রোকেয়ার কাজ ও চিন্তাভাবনা আমাকে অবাক করেছে।


সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০২৪ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বেগম রোকেয়ার সাহসিকতার প্রশংসা করে বলেন, রোকেয়া অত্যন্ত কঠিন সময়ে বড় হয়েছিলেন যখন মেয়েরা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার পর্যাপ্ত সুযোগ পায়নি।


প্রধান উপদেষ্টা বলেন, কঠিন সময়ে রোকেয়া একজন সাহসী মেয়ে এবং মহিলা হিসাবে আবির্ভূত হয়েছিল। তার কল্পনা শক্তি আমাকে অবাক করে।


অধ্যাপক ইউনূস বলেন, প্রত্যেকেরই কাল্পনিক ক্ষমতা আছে কিন্তু বিশিষ্ট বাঙালি নারীবাদী চিন্তাবিদ, লেখক, শিক্ষাবিদ ও রাজনৈতিক কর্মী বেগম রোকেয়ার মতো সবাই তা প্রয়োগ করতে সক্ষম নয়। স্বপ্ন ছাড়া বাস্তবায়ন অসম্ভব উল্লেখ করে তিনি ‘সুলতানার স্বপ্ন পুরস্কার’ প্রবর্তনের প্রস্তাব করেন।


সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য মোট চার নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২৪’ প্রদান করা হয়েছে।


সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভিন হাসান, নারী অধিকার সংগঠন নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরিন পারভিন হক, শ্রম ও নারী অধিকারকর্মী তাসলিমা আক্তার লিমা এবং বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ এ বছর এই পুরস্কারে ভূষিত হয়েছেন।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদসহ অনেকে।

আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে