জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

ডিএসইর বাজার মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2022 02:35:24 pm

ফাইল ছবি


নিউজ ডেস্ক : 


সপ্তাহজুড়ে টানা দরপতনের কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ১০ হাজার ২১১ কোটি টাকা কমেছে। শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ তিন হাজার ২৬৬ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল পাঁচ লাখ ১৩ হাজার ৪৭৭ কোটি টাকা। 


সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। 


মূলধন কমার পাশাপাশি গত সপ্তাহে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। আলোচ্য সময়ে ৪১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কমেছে ২৮৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৮টির দর।


আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬৩ দশমিক ৪৮ পয়েন্ট বা ২ দশমিক ৫৯ শতাংশ কমেছে। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ৩৩১ দশমিক ৭৪ পয়েন্ট বা ৫ দশমিক ৫৫ শতাংশ।


শরিয়াহ সূচক কমেছে ২৯ দশমিক ৪৭ পয়েন্ট বা ২ দশমিক ১৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ৬৬ দশমিক ৯৯ পয়েন্ট বা ৫ দশমিক ১২ শতাংশ।


ডিএসই-৩০ সূচক কমেছে ৭০ দশমিক ৮১ পয়েন্ট বা ৩ দশমিক ১৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ১১৯ দশমিক ৯৫ পয়েন্ট বা ৫ দশমিক ৫৯ শতাংশ।


সূচকের পাশাপাশি টাকার অঙ্কেও লেনদেন কমেছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮৯৬ কোটি এক লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় এক হাজার ১১ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ২১৫ কোটি ৭১ লাখ টাকা বা ১১ দশমিক ৪৪ শতাংশ।


আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে তিন হাজার ৫৮৪ কোটি ৫ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় পাঁচ হাজার ৫৮ কোটি ৬৪ লাখ টাকা। সেই হিসাবে মোট লেনদেন কমেছে এক হাজার ৪৭৪ কোটি ৫৯ লাখ টাকা বা ২৯ দশমিক ১৫ শতাংশ।

আরও খবর







6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩৪ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে