উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর

এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে টেকসই উন্নয়নের জন্য কনক্রিট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 06-12-2024 01:34:59 pm

এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টার এর উদ্যোগে এবং ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক সহযোগিতায় টেকসই উন্নয়নের জন্য কংক্রিট শীর্ষক সেমিনার এবং গণিত অলিম্পিয়াড ও আর্টিকেল রাইটিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) টেকসই উন্নয়নের জন্য কংক্রিট শীর্ষক সেমিনার এবং গণিত অলিম্পিয়াড ও আর্টিকেল রাইটিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ। 

প্রধান আলোচক হিসেবে সেমিনার পরিচালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (গবেষণা উন্নয়ন বিভাগ) ড. সুশান্ত রায়। 

এসময় ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম, এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি অ্যাডভাইজার ও সহকারী অধ্যাপক মোঃ হাসান ইমাম, সহকারী অধ্যাপক আয়শা আক্তার,সহকারী অধ্যাপক সারাবান তাহুরা, সহকারী অধ্যাপক মাকসুদা হক, প্রভাষক সুব্রত রায়, প্রভাষক আবদুল ওয়াহাব সবুজ এবং প্রভাষক নাফিসা আনজুম রিমি উপস্থিত ছিলেন। 

এসময় টেকসই উন্নয়নের জন্য কনক্রিট শীর্ষক সেমিনারে প্রধান আলোচক ড. সুশান্ত রায় বলেন, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের অপচয় কমানো সম্ভব। এতে শিল্প উৎপাদনের ফলে সৃষ্ট বর্জ্য নতুন করে ব্যবহার করা যায়, যা পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

এসময় অতিথিরা গণিত অলিম্পিয়াড ও আর্টিকেল রাইটিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Tag
আরও খবর