জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচিতে ফেয়ার প্রাইসের ৭ টন চাল জব্দ আটক ২

সিরাজগঞ্জের বেলকুচিতে সিরাজগঞ্জ জেলা এনএসআই (জাতীয়  নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে দরিদ্র জনসাধারণের মাঝে বিতরণকৃত ফেয়ার প্রাইসের ৬,৮১০ কেজি মজুদকৃত চাল জব্দ সহ দুইজন অবৈধ চাল ব্যবসায়ী আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার দুপুরে দৌলতপুর ইউনিয়নের কল্যাণপুর গ্ৰামে এই অভিযানটি পরিচালিত হয়। 

আটককৃতরা হলেন- বেলকুচি উপজেলার কল্যানপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম ও তার সহযোগী আবুল হোসেন ছেলে আব্দুল্লাহ। 

এসময় যৌথ অভিযানে উপস্থিত ছিলেন, জেলা এনএসআই সিরাজগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক ড. মোঃ নাছির উদ্দিন, সহকারী পরিচালক মোঃ আব্দুল হেলিম, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি আর্মি ক্যাম্পের মেজর মারুফ ও বেলকুচি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বেলকুচি থানা পুলিশকে খবর দিলে জব্দকৃত চাল থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে এবিষয়ে বেলকুচি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর