জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

যুব সংগঠকদের নিয়ে জাতীয় যুব ঐক্যের ঘোষনা

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-11-2024 04:50:59 pm

যুব সংগঠকদের নিয়ে পরিত্রাণ সংস্থার জাতীয় যুব ঐক্যের ঘোষনা। 

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সারাদিন ব্যাপি হোটেল ঢাকা গোল্ডেন ইন এর সভাকক্ষে দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় ওয়াই মুভস প্রকল্পের আওতায় জাতীয় যুব ঐক্যের এলায়েন্স তৈরির জন্য একটি ওয়ার্কশপ আয়োজন করে পরিত্রাণ সংস্থা। 

আয়োজনের শুরুতে পরিত্রাণ এর নির্বাহী পরিচালক মিলন দাসের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে ওয়ার্কশপ এর শুভ সুচনা শুরু হয়। শুরুতেই আমন্ত্রিত যুব সংগঠকরা তারা তাদের স্ব স্ব সংগঠনের কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন। 

বর্তমান সমাজে সমস্যা ও সমাধানে করনীয় শীর্ষক দলীয় কাজের মধ্যে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি সম্বন্ধে বিশদ আলোচনা করা হয়। 

আলোচনায় প্রায় ২৩টি যুব সংগঠনের অর্ধশতাধিক সংগঠকবৃন্দ নারী শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, যৌন এবং প্রজনন স্বাস্থ্য অধিকার, এসজিবিভি, সিভিস স্পেস, জেন্ডার ডাইভারসিটি, এলজিবিটিআইকিউ, জাতীয় পর্যায়ের পলিসি ডায়ালগ, রাষ্ট্রের সকল নীতিমালা যুব বান্ধব করার উপস্থিত সকলে প্রত্যয়ে একটি জাতীয় ঐক্যের তৈরি প্রয়োজনীয়তা অনুভব করেন এবং প্রয়োজনীতা অনুসারে উপস্থিত সংগঠকরা নামাকরনে পাঁচটি নাম প্রস্তাব করে এবং এমওইউ স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে সঞ্চালনা করেন পরিত্রাণ সংস্থার প্রকল্প সমন্বয়কারী উজ্জ্বল কুমার দাস, কো- ফ্যাসিলিটেটর হিসেবে সহযোগিতা করেন জাতীয় পর্যায়ের যুব সংগঠন ইয়ুথ ফর চেঞ্জ এর নির্বাহী পরিচালক জহির রায়হান, ক্লাইমেট রেজিয়েলেন্স কর্ডিনেটর শোয়েব হাসনাত সার্জিল, ইয়েস বাংলাদেশের নির্বাহী পরিচালক ফাহমিদা হক নিশি, ট্রেজারার আনিকা বুশরা। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্ল্যাান ইন্টারন্যাাশনাল বাংলাদেশ এর ওয়াই মুভস প্রকল্পের এসএইচএইচআর টেকনিক্যাল স্পেশালিষ্ট হারজিনা জহুরা, পরিত্রাণ সংস্থার কর্মকর্তা নয়ন কুমার গাইন, আলাউদ্দিন সরদার ও স্নেহলতা মল্লিক সহ প্রমুখ।

Tag
আরও খবর