ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পীরগাছায় সামাজিক সম্প্রীতি সমাবেশ

পীরগাছায় সামাজিক সম্প্রীতি সমাবেশ
রংপুরের পীরগাছায় মসজিদ-মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও হিন্দু ধর্মালম্বীদের নিয়ে এক সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউএনও নাজমুল হক সুমনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম, থানা ওসি (তদন্ত) তাজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাহমুদুল হাসান, ইমাম আব্দুল আহাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা বিশ্বেশ্বর চন্দ্র বর্মন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মন, পূজা উদযাপন পরিষদের সভাপতি তরুন কুমার রায় ও সাধারণ সম্পাদক রুহিদাস চন্দ্র বর্মন, প্রেসক্লাবের সাবেক সভাপতি তোজাম্মেল হক মুন্সী ও ছাত্র সমন্বয়ক শামিম মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
দুঃখেশ্বর চন্দ্র তার বক্তব্যে বলেন, পীরগাছায় হিন্দু-মুসলমান কোন ভেদাভেদ নাই। আমরা এবার দুর্গা পূজায় দেখেছি জামায়াতের ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা বিশ্বেশ্বর চন্দ্র বর্মন বলেন, আমি হিন্দু হিসেবে বাঁচতে চাইনা আমি বাংলাদেশি হিসেবে বাঁচতে চাই।
আরও খবর