জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

প্রতিবন্ধী মেধাবী ছাত্রীর পাশে সাতক্ষীরার পুলিশ সুপার

শারীরিক প্রতিবন্ধী মেধাবী ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। 
বুধবার বিকালে পুলিশ সুপার অর্থ সহায়তার পাশাপাশি তার লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন। প্রতিবন্ধী সাজিয়া সুলতানা ২০ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে গোল্ডেন A+ পেয়ে উত্তীর্ণ হয়।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার সাজিয়া খাতুনের মা শরিফা খাতুন তার প্রতিবন্ধী মেয়ের লেখাপড়া ও অসুস্থতার জন্য পুলিশ সুপারের অফিসে সাহায্যের জন্য আসেন। তখন পুলিশ সুপার শরিফা খাতুনের কথা মনোযোগ দিয়ে শোনেন। এসম তার দুঃখ দুর্দশা কথা শুনে আবেগে আপ্লুত হয়ে যান।  তাৎক্ষনিক ভাবে ৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়া প্রতিবন্ধী সাজিয়া খাতুনের লেখাপড়ার দায়িত্বভার গ্রহণ করে প্রতি মাসে ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

জানা গেছে, ২০০১ সালে আব্দুস সবুরের সাথে সাতক্ষীরা সদরের দক্ষিন আলীপুর গ্রামের শামসুল আলমের কন্যা শরিফা খাতুন (৩৫)'র বিয়ে হয়। বিয়ের পর শারীরিক প্রতিবন্ধী কন্যা সন্তান জন্ম গ্রহন করে যার নাম মোছাঃ সাজিয়া সুলতানা(১৮)।

এদিকে, সাংসারিক জীবনে স্বামীর সাথে বনা-বনী না হওয়ায় শরিফা খাতুনকে তালাক দেয় তার স্বামী। সেখান থেকে মেয়ে সাজিয়া সুলতানার খোঁজ-খবর রাখেন না বাবা আব্দুর সবুর। তাই শরিফা খাতুন তার প্রতিবন্ধী মেয়ে মোছাঃ সাজিয়া সুলতানাকে নিয়ে তার পিতার বাড়িতে অভাব-অনাটনের সাথে যুদ্ধ করে  মানবেতর দিন যাপন করে আসছে।
Tag
আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২৪৫ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে