আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কচুয়ায় জোরপূর্বক জমি দখল ॥ উচ্ছেদের দাবী দম্পতির

ছবি: কচুয়ায় নিরাপত্তাহীনতায় দম্পতি জুলেখা ও নাজমুল হাসান।

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের শুয়ারুল গ্রামে এক দম্পতির জোরপূর্বক জমি দখল করে রেখেছে একটি কুচক্রী প্রভাবশালী মহল। জমি দখলদারদের উচ্ছেদ করতে গেলে মারধর ও প্রানে নাশের হুমকি দেয় একই এলাকার একটি প্রভাবশালী মহল। এতে নিরাপত্তাহীনতায় রয়েছে শুয়ারুল গ্রামের জুলেখা ও তার স্বামী নাজমুল হাসান পাটোয়ারী। তাদের হেয় প্রতিপন্ন করতে উল্টো অপপ্রচার চালায় ওই চক্রটি। এই অপপ্রচারের প্রতিবাদ জানান দম্পতি জুলেখা ও নাজমুল হাসান। 

তারা বলেন, সাচার ইউনিয়নের ৫নং শুয়ারুল মৌজার হালে ৯৮৬, সাবেক ৩১৩ দাগের ২৬ শতাংশ জমির কিয়দাংশ একই গ্রামের  আলী মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম,শিশু মিয়ার ছেলে হারুনুর রশীদ,কুদরত আলীর ছেলে মফিজুল ইসলাম,কোব্বাস আলী পাটওয়ারীর ছেলে মকবুল হোসেন পাটওয়ারী ও সাহেব আলীর ছেলে নবীর হোসেন গংরা জোরপূর্বক জমি দখল করে রেখেছে। ফলে পৈত্রিক সম্পত্তি দখলমুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে গ্রামের শালিসি ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ  হয়েও সম্পত্তি দখলমুক্ত করতে পারেননি তারা। 

 এছাড়া জোরপূর্বক জমি দখলকারীদের হাত থেকে জমি উদ্ধার এবং দখলদারদের উচ্ছেদের জন্য গত বছর ২০২৩ সালের ৩০ ডিসেম্বর বিজ্ঞ কচুয়া সিনিয়র সহকারী জজ আদালতে জুলেখা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় নবীর হোসেন,নাজিম হোসেন,শাহ আলম,এনায়েত হোসেন,ফরহাদ হোসেন ও নূর হোসেনকে আসামী করা হয়। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। গত ৬ নভেম্বর ভূক্তভোগী জুলেখার উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। হামলার বিচার চেয়ে ১০ নভেম্বর কচুয়া বিজ্ঞ আমলী আদালতে আরেকটি মামলা দায়ের করেন তিনি। এই মামলাটিও কচুয়া থানা পুলিশের নিকট তদন্তাধীন রয়েছে। ঘটনার সুষ্ঠু বিচার,দখলদারদের উচ্ছেদ ও আসামীদের শাস্তির দাবি জানান দম্পতি জুলেখ ও নাজমুল হাসান। 

Tag
আরও খবর