উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর

ইউআইটিএসে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-এর উদ্বোধন

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-11-2024 03:10:27 pm

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর কেন্দ্রীয় কালচারাল কমিটি ও ছাত্র কল্যাণ দপ্তর কর্তৃক আয়োজিত অন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা এর উদ্বোধন হয়েছে।

আজ জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের মাননীয় ডিন ও কালচারাল কমিটির আহবায়ক ড. ফারুক হোসেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের মাননীয় ডিন ও কালচারাল কমিটির আহবায়ক ড. ফারুক হোসেন পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বসুলভ সম্পর্ক বজায় রেখে প্রতিযোগিতাটি সফল করার জন্য অংশগ্রহণকারী টিম ও সংশ্লিষ্ট সকলকে আহবান জানান। 

তিনি বলেন, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে ইউআইটিএস এর শিক্ষার্থীদের মধ্যে গঠনমূলক চিন্তা, যুক্তি প্রদর্শন এবং বুদ্ধিবৃত্তিক আলোচনা চর্চা করা যা অংশগ্রহণকারীদের বিশ্লেষণী এবং যোগাযোগ দক্ষতা উন্নত করবে। তিনি অংশগ্রহণকারী টিম ও টিমের সদস্যদেরকে শুভকামনা জানান।

বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ থেকে মোট চল্লিশটি টিম বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এ অংশগ্রহণ করে। আজ উদ্বোধনী দিনে ছয়টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এতে ১২ টিম অংশ নেয়। প্রথম পর্বে মোট ২০ টি ম্যাচ শেষে ২০টি টিম দ্বিতীয় পর্বে প্রতিযোগিতায় অংশনিবে। নকআউট ভিত্তিক প্রতিযোগিতা শেষে সেরা দুটি টিমের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) জনাব শুভ দাস এবং প্রতিযোগিতার বিচারকমন্ডলী-সহ সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর