স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

মিম হাঁটছেন সাবধানি পায়ে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2022 09:47:45 am

সংগৃহীত ছবি


বিনোদন ডেস্ক :


বয়স সাত কি আট হবে, ক্লাস থ্রিতে পড়ে রুহি। বিদ্যা সিনহা মিমের ‘পরাণ’ সিনেমাটি পাঁচবার দেখেছে। তাও বেশ কাঠখড় পুড়িয়ে। টিকিটই পাওয়া যাচ্ছিল না। এতটাই ভালোবাসা তৈরি হয়েছে, মাকে নিয়ে মিমের সঙ্গে দেখাও করতে এসেছে রুহি। মিমের জন্য নিয়ে এসেছে নিজ হাতে আঁকা একটি পেইন্টিং আর চকলেট। রুহিকে দেখে মিম আবেগাপ্লুত। বলেন, ‘আমার এবং সিনেমার প্রতি এতটুকু এক বাচ্চা মেয়ের ভালোবাসা দেখে আমি মুগ্ধ! নিজের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। সব শ্রেণির দর্শক হলে আসছে। অনেকেই একাধিকবার দেখেছেন। অনেকে পরিবার নিয়ে সিনেমাটি দেখছেন। অনেক বছর পর প্রেক্ষাগৃহগুলোয় বাংলা সিনেমা নিয়ে এমন ঘটনা ঘটল। 


গত ১৪ বছরে দেড় ডজন সিনেমায় অভিনয় করেছেন মিম। কিন্তু এত বড় সাফল্য পাননি আগে। তিনি বলেন, ‘যেখানেই যাচ্ছি, প্রশংসা পাচ্ছি। মনে হচ্ছে পরাণকে ঘিরে উৎসব হচ্ছে। আমি পরিবার নিয়ে দেখতে গিয়েছিলাম। শো শেষে মায়ের বয়সী একজন এসে আমাকে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। অভিনয়ের প্রশংসা করলেন। আমার চোখে পানি চলে আসল। পরাণ আমাকে সিনেমায় নতুন জীবন দিয়েছে।


পরাণ সিনেমার সাফল্যের পর নতুন অনেক সিনেমারই প্রস্তাব আসছে মিমের কাছে। গত এক সপ্তাহে অন্তত ১০টি পাণ্ডুলিপি জমা পড়েছে তাঁর হাতে। এখন সেগুলো পড়েই দিন পার হয়ে যাচ্ছে। মিম বলেন, ‘ভুল সিদ্ধান্ত নিতে চাই না। পরাণ আমাকে যে উচ্চতায় নিয়ে গেছে, সেটা ধরে রাখতে চাই। যতই প্রস্তাব আসুক আর অনুরোধ আসুক, কোনোভাবেই দর্শক আমাকে নিচু মানের সিনেমাতে পাবেন না। ভবিষ্যতে আমার সিনেমা মানেই ভিন্ন কিছু হবে আশা রাখছি।’


লাক্স চ্যানেল আই সুপারস্টার হয়েই বিনোদন অঙ্গনে যাত্রা শুরু মিমের। ২০০৮ সালে মুক্তি পায় তাঁর প্রথম সিনেমা ‘আমার আছে জল’। সিনেমায় অভিনয় করে জাতীয় পুরস্কারও অর্জন করেন। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ সিনেমার পরিচালকেরই নতুন সিনেমা ‘দামাল’। মিম প্রত্যাশা করছেন, এই সিনেমায়ও দর্শক তাঁকে নতুনভাবে গ্রহণ করবেন।

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৪৮ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৫৪ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে