‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা


বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. নং এস-১০২৮/৯৮) এর উদ্যোগে দেশব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৪-এর অংশ হিসেবে মৌলভীবাজারেও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল দশটা থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল, জুড়ী উপজেলায় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় এবং রাজনগর উপজেলায় রাজনগর আইডিয়েল হাই স্কুল কেন্দ্রে শতাধিক স্কুলের সহস্রাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন রাজনগর আইডিয়েল হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করেন রাজনগর উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, স্টেশন অফিসার ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোহাম্মদ আলী হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, বোরহান উদ্দিন ইসলামিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরীসহ রাজনগর থানা পুলিশের একটি টিম।

রাজনগর কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের রাজনগর উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনুর রাশীদ সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা বকস্।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, জুড়ী প্রেসক্লাবের সদস্য ও আমার দেশ প্রতিনিধি হারিছ মোহাম্মদ প্রমুখ।

জুড়ী উপজেলায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা সেক্রেটারি মনিরুল ইসলাম এবং সহকারী সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জুড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষক মোঃ আফসার মিয়া।

মৌলভীবাজার জেলায় মোট তিনটি কেন্দ্রে শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির সহস্রাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এছাড়া সারা দেশব্যাপী ১৬৬টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অর্ধলক্ষাধিক শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মিসেস মনোয়ারা ভুইয়া ও মহাসচিবের দায়িত্বে রয়েছেন অধ্যক্ষ মিজানুর রহমান সরকার।

বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারায় অভিভাবক, শিক্ষার্থী, কক্ষ পরিদর্শকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি মোঃ এহসানুল হক ও জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।


আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে